৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২টি কোম্পানির লভ্যাংশের চিত্রে বড় ব্যবধান দেখা গেছে। এর মধ্যে ১০টি কোম্পানি শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে। সর্বোচ্চ ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড পাওয়ার। অন্যদিকে লোকসানে থাকা চারটি কোম্পানিও লভ্যাংশ ঘোষণা করেছে। তবে নয়টি কোম্পানি কোনো লভ্যাংশ দিচ্ছে না।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউনাইটেড পাওয়ার ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২টি কোম্পানির লভ্যাংশের চিত্রে বড় ব্যবধান দেখা গেছে। এর মধ্যে ১০টি কোম্পানি শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে। সর্বোচ্চ ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড পাওয়ার। অন্যদিকে লোকসানে থাকা চারটি কোম্পানিও লভ্যাংশ ঘোষণা করেছে। তবে নয়টি কোম্পানি কোনো লভ্যাংশ দিচ্ছে না।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউনাইটেড পাওয়ার ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ শতাংশ লভ্যাংশ দেবে এমজেএল বাংলাদেশ। এ ছাড়া তমিজউদ্দিন টেক্সটাইল ১৩ শতাংশ এবং আমান ফিড ও সামিট পাওয়ার ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
|
কোম্পানির নাম |
লভ্যাংশের হার |
ইপিএস |
|
ইউনাইটেড পাওয়ার |
৬০% নগদ |
১৫.৯৪ |
|
এমজেএল বাংলাদেশ |
৫০% নগদ |
১১.০৪ |
|
*তমিজউদ্দিনটেক্সটাইল |
১৩% নগদ |
৪.২৯ |
|
*আমান ফিড |
১০.৫০% নগদ |
০.২৪ |
|
সামিট পাওয়ার |
১০.৫০% নগদ |
১.০৪ |
|
আনোয়ারগ্যালভানাইজিং |
১০% নগদ |
৮.২৬ |
|
এডিএন টেলিকম |
১০% নগদ |
২.২৯ |
|
বিডিকম অনলাইন |
১০% নগদ |
০.৮০ |
|
আরগন ডেনিমস |
১০% নগদ |
১.১৬ |
|
*আমান কটন |
১০% নগদ |
০.৩৭ |
|
প্রিমিয়ার সিমেন্ট |
১০% নগদ |
০.৭২ |
|
শাশা ডেনিমস |
৫% নগদ |
১.০৩ |
|
*সোনারগাঁও টেক্সটাইল |
৫% নগদ |
০.৪১ |
|
*ন্যাশনাল পলিমার |
৩% নগদ |
০.৪২ |
|
ইফাদঅটোজ |
৩% নগদ |
০.৪৫ |
|
ইভিন্স টেক্সটাইল |
২.৫০% নগদ |
০.৩১ |
|
*জেএমআই হসপিটাল |
২.৫০% নগদ |
০.৭১ |
|
*বিডি অটোকারস |
২% নগদ |
০.১৬ |
|
আলহাজ্ব টেক্সটাইল |
১% নগদ |
(২.৮৫) |
|
*গোল্ডেন হার্ভেস্ট |
১% নগদ |
(০.৫৭) |
|
বিবিএস কেবলস |
০.২৫% নগদ |
(৫.০৮) |
|
*ওরিজা অ্যাগ্রো |
০.২৫% নগদ |
০.৪৫ |
|
*ড্রাগণ সোয়েটার |
০.২০% নগদ |
(০.৪৫) |
|
আজিজ পাইপস |
০০ |
(৩.৭৭) |
|
জিলবাংলা সুগার |
০০ |
(৭২.৩২) |
|
শ্যামপুর সুগার |
০০ |
(৪২.৯৪) |
|
জিএসপি ফাইন্যান্স |
০০ |
(৮.৮৯) |
|
উসমানিয়া গ্লাস |
০০ |
(৪.৭৯) |
|
বিবিএস |
০০ |
(০.৯১) |
|
ইনফরমেশন সার্ভিসেস |
০০ |
(০.৫১) |
|
জাহিন স্পিনিং |
০০ |
(০.৪৮) |
|
পেনিনসুলা চিটাগাং |
০০ |
(০.১৯) |
তালিকায় থাকা ১০টি তারকা চিহ্নিত কোম্পানি শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে। কোম্পানিগুলো হলো তমিজউদ্দিন টেক্সটাইল, আমান ফিড, আমান কটন, সোনারগাঁও টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, জেএমআই হসপিটাল, বিডি অটোকারস, গোল্ডেন হার্ভেস্ট, ওরিজা অ্যাগ্রো ও ড্রাগণ সোয়েটার।
অন্যদিকে, শেয়ারপ্রতি লোকসান থাকা সত্ত্বেও আলহাজ্ব টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট, বিবিএস কেবলস ও ড্রাগণ সোয়েটার যথাক্রমে ১ শতাংশ, ১ শতাংশ, শূন্য দশমিক ২৫ শতাংশ ও শূন্য দশমিক ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তবে আজিজ পাইপস, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, জিএসপি ফাইন্যান্স, উসমানিয়া গ্লাস, বিবিএস, ইনফরমেশন সার্ভিসেস, জাহিন স্পিনিং ও পেনিনসুলা চিটাগাং কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। তালিকায় এসব কোম্পানির শেয়ারপ্রতি আয় ঋণাত্মক।
তথ্য অনুযায়ী, লভ্যাংশের হার ও কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয়ের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। কোনো কোম্পানির আয় বেশি হলেও লভ্যাংশের হার তুলনামূলক কম, আবার লোকসানে থাকা কয়েকটি কোম্পানিও লভ্যাংশ ঘোষণা করেছে।
