নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ৬ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৯৩ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১.০৬ টাকায়।
নাভানা ফার্মাসিউটিক্যালসের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ৬ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৯৩ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১.০৬ টাকায়।
নাভানা ফার্মাসিউটিক্যালসের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ২৪ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করে। কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয় ৪.৫৪ টাকা।
