অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানির লভ্যাংশ ঘোষণায় দেখা গেছে ভিন্ন চিত্র। কোনো কোম্পানি ৩৫০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, আবার ১২টি কোম্পানি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশই দিচ্ছে না। এর মধ্যে শেয়ারপ্রতি আয় ঋণাত্মক থাকা ছয়টি কোম্পানিও লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে, ইতিবাচক আয় থাকা দুটি কোম্পানিও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তালিকার তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১০২ টাকা ৮২ পয়সা। ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানির লভ্যাংশ ঘোষণায় দেখা গেছে ভিন্ন চিত্র। কোনো কোম্পানি ৩৫০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, আবার ১২টি কোম্পানি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশই দিচ্ছে না। এর মধ্যে শেয়ারপ্রতি আয় ঋণাত্মক থাকা ছয়টি কোম্পানিও লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে, ইতিবাচক আয় থাকা দুটি কোম্পানিও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তালিকার তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো বাংলাদেশ। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১০২ টাকা ৮২ পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে বেক্সিমকো ফার্মা, যার শেয়ারপ্রতি আয় ২০ টাকা ১৭ পয়সা। এ ছাড়া সামিট অ্যালায়েন্স ২৫ শতাংশ এবং এসিআই ফরমূলেশনস ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

তবে লভ্যাংশ ঘোষণায় ভিন্ন চিত্র রয়েছে এসিআইয়ের ক্ষেত্রে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ঋণাত্মক ৮ টাকা ৫৯ পয়সা হলেও ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঋণাত্মক আয় থাকা আরও পাঁচটি কোম্পানি—এস্কয়ার নিট, আমরা নেট, সিলভা ফার্মা, ফার কেমিক্যাল ও এম.এল ডাইং—লভ্যাংশ ঘোষণা করেছে যথাক্রমে ২ শতাংশ, শূন্য দশমিক ২০ শতাংশ, শূন্য দশমিক ১০ শতাংশ, শূন্য দশমিক ১০ শতাংশ ও শূন্য দশমিক ১০ শতাংশ।

কোম্পানির নাম

লভ্যাংশের হার

ইপিএস

মুন্নু অ্যাগ্রো

০০

০.০৪

মুন্নু সিরামিক

০০

০.০৯

রহিমা ফুড

০০

(০.২৫)

স্টাইলক্রাফট

০০

(০.৩৪)

শেফার্ড ইন্ডাস্ট্রিজ

০০

(১.৬০)

দেশবন্ধু পলিমার

০০

(৩.১৫)

সাফকো স্পিনিং

০০

(৪.৭০)

আইসিবি

০০

(৭.৫২)

রেনউইক যজ্ঞেশ্বর

০০

(১০.৬৩)

জুট স্পিনার্স

০০

(৪০.২০)

বসুন্ধরা পেপার

০০

(৪২.৭৪)

মেঘনা সিমেন্ট

০০

(৬৩.৬৮)

ম্যারিকো বাংলাদেশ

৩৫০%

১০২.৮২

বেক্সিমকো ফার্মা

৬০%

২০.১৭

সামিট অ্যালায়েন্স

২৫%

২.৬১

এসিআই ফরমূলেশনস

২০%

৭.৯৬

এসিআই

১৫% নগদ ও ৫% বোনাস

(৮.৫৯)

ওয়াটা কেমিক্যাল

১৫%

২.০৮

নাভানা ফার্মা

৬% নগদ ও ৮% বোনাস

৫.৯৩

ইনডেক্স অ্যাগ্রো

১২.৫০%

৪.১০

ইউনিক হোটেল

১২%

৩.৫৩

হিমাদ্রি লিমিটেড

১১%

৪.২২

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

১১%

১.৩৪

*ক্রাফটসম্যান ফুটওয়্যার

১০%

১.৬২

*টেকনো ড্রাগস

১০%

১.৫১

সায়হাম কটন

৭.৫০%

১.০৩

*খুলনা পাওয়ার

৭.৫০%

০.৫১

বারাকা পতেঙ্গা

৫%

৩.৪৮

সায়হাম টেক্সটাইল

৫%

০.২৯

অগ্নি সিস্টেমস

২.৫০%

০.৯৬

বারাকা পাওয়ার

২%

১.১০

*দেশ গার্মেন্টস

২%

০.৪৮

*কুইন সাউথ

২%

০.২৮

*এস্কয়ার নিট

২%

(২.৬৮)

আরডি ফুড

১%

০.৫৪

অলটেক্স

১%

০.২৭

*জেনেক্স ইনফোসিস

১%

২.০৩

ই-জেনারেশন

১%

০.৭৭

*আমরা নেট

০.২০%

(০.৮০)

*ভিএফএস থ্রেড

০.১০%

০.০২

*সিলভা ফার্মা

০.১০%

(১.১৯)

ফার কেমিক্যাল

০.১০%

(৩.৩৩)

এম.এল ডাইং

০.১০%

(০.৯৭)

জিবিবি পাওয়ার

০.৫০%

০.০৭

অন্যদিকে, তুলনামূলক বেশি শেয়ারপ্রতি আয় থাকা কয়েকটি কোম্পানিও ভালো লভ্যাংশ ঘোষণা করেছে। ওয়াটা কেমিক্যাল ১৫ শতাংশ, ইনডেক্স অ্যাগ্রো ১২ দশমিক ৫০ শতাংশ, ইউনিক হোটেল ১২ শতাংশ এবং হিমাদ্রি লিমিটেড ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ১১ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে। নাভানা ফার্মা ৬ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

তালিকায় কম হারের লভ্যাংশ ঘোষণাকারী কোম্পানির সংখ্যাও কম নয়। বারাকা পতেঙ্গা ও সায়হাম টেক্সটাইল ৫ শতাংশ করে, অগ্নি সিস্টেমস ২ দশমিক ৫০ শতাংশ এবং বারাকা পাওয়ার, দেশ গার্মেন্টস, কুইন সাউথ ও এস্কয়ার নিট ২ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া আরডি ফুড, অলটেক্স, জেনেক্স ইনফোসিস ও ই-জেনারেশন ১ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে।