ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্লক মার্কেটে ৩৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ১১২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১০ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ১২৬ টি শেয়ার ৫৯ বার হাত বদলের মাধ্যমে ১১২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯৯ কোটি ৮৫ লাখ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্লক মার্কেটে ৩৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ১১২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১০ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ১২৬ টি শেয়ার ৫৯ বার হাত বদলের মাধ্যমে ১১২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ফােইন ফুডসের ১ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
