অর্থ বাণিজ্য প্রতিবেদক  :    শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ৭৮ কোটি ২ লাখ টাকা।

কোম্পানিটির প্রকাশিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

আর্থিক হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২৭৩ কোটি ৭৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৯৫ কোটি ৭৪ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৭৮ কোটি ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ৭৮ কোটি ২ লাখ টাকা।

কোম্পানিটির প্রকাশিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

আর্থিক হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২৭৩ কোটি ৭৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৯৫ কোটি ৭৪ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৭৮ কোটি ২ লাখ টাকা বা ৪০ শতাংশ। এতে চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সা।

অন্যদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৫৪ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬২ কোটি ২২ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা কমেছে ৭ কোটি ২৩ লাখ টাকা বা ১২ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৩ পয়সা।

উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৬ পয়সা।