ইউসিবির ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে চান চেয়ারম্যান-সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ১১ কোটি ২০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহিরের সঙ্গে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পাবলিক মার্কেট এবং/অথবা ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কিনতে চায়।
প্রতিষ্ঠান দুটি হলো—অনন্তা ডেনিম টেকনোলজি লিমিটেড এবং জেড অ্যান্ড জেড ইন্টিমেটস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ১১ কোটি ২০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহিরের সঙ্গে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পাবলিক মার্কেট এবং/অথবা ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কিনতে চায়।
প্রতিষ্ঠান দুটি হলো—অনন্তা ডেনিম টেকনোলজি লিমিটেড এবং জেড অ্যান্ড জেড ইন্টিমেটস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, অনন্তা ডেনিম টেকনোলজি লিমিটেড ইউসিবির ৮ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে, জেড অ্যান্ড জেড ইন্টিমেটস লিমিটেড ব্যাংকটির ৩ কোটি সাধারণ শেয়ার কিনতে চায়। দুই প্রতিষ্ঠানের প্রস্তাবিত শেয়ার কেনার পরিমাণ মোট ১১ কোটি ২০ লাখ।
