অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বিদায়ী সপ্তাহে (২৫-২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৬.৫৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৪ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৬.৫৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৫-২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৬.৫৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৪ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৬.৫৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২০ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.৬৬%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - ব্র্যাক ব্যাংকের ৪.৪৮%, প্রাইম ব্যাংকের ৩.০৩%, সিটি ব্যাংকের ২.৮০%, সায়হাম টেক্সটাইলের ২.৩৬%, মতিন স্পিনিংয়ের ২.০৭%, আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ১.৯৯%, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৮৫%, বেক্সিমকো ফার্মার ১.৬৮% ও শাহজিবাজার পাওয়ারের ১.৬৪% লেনদেন হয়েছে।