অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৬৫৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ...

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং প্রতি গ্রামের দাম ১৭ হাজার ৮১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা, প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৩০০ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। প্রতি গ্রামের দাম ১২ হাজার ৫০০ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দামে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার গয়নার দাম ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রাম ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবারও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ফলে টানা দুই দিনে দেশের বাজারে স্বর্ণের দাম কমল।