অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানির লভ্যাংশ ও শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে সর্বোচ্চ ৩৬ দশমিক ৩১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাটা সু। বিপরীতে পাঁচটি কোম্পানি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ ছাড়া ছয়টি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ঋণাত্মক।

রবিবার (১ নভেম্বর) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর এ তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, লভ্যাংশ ঘোষণায় এগিয়ে রয়েছে বাটা সু ও কোহিনুর কেমিক্যাল। বাটা সু ৩৬ দশমিক ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানির লভ্যাংশ ও শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে সর্বোচ্চ ৩৬ দশমিক ৩১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাটা সু। বিপরীতে পাঁচটি কোম্পানি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ ছাড়া ছয়টি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ঋণাত্মক।

রবিবার (১ নভেম্বর) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর এ তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, লভ্যাংশ ঘোষণায় এগিয়ে রয়েছে বাটা সু ও কোহিনুর কেমিক্যাল। বাটা সু ৩৬ দশমিক ৩১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ টাকা ২১ পয়সা। অন্যদিকে কোহিনুর কেমিক্যাল ২০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস ১৭ টাকা ৬৮ পয়সা।

কোম্পানির নাম

লভ্যাংশের হার

ইপিএস

বাটা সু

৩৬.৩১%

৩৩.২১

*এশিয়াটিক ল্যাব

১০% নগদ ও ১০% বোনাস

৪.৬৮

কোহিনুর কেমিক্যাল

২০% নগদ ও ১২.৫০% বোনাস

১৭.৬৮

কাট্টলি টেক্সটাইল

০.১০%

০.০৩

হাক্কানি পাল্প

৩%

০.০৯

ড্যাফোডিল কম্পিউটার্স

১০%

০.১৪

সোনালি আঁশ

১০% নগদ

৮.৮৭

*নাভানা সিএনজি

১%

০.০৪

কনফিডেন্স সিমেন্ট

১০%

১০.২০

*আফতাব অটো

১%

(১.৫৬)

*লীগ্যাছি ফুটওয়্যার

১%

০.১১

মেঘনা পেট

০০

(০.৭৮)

শাইনপুকুর সিরামিক

০০

(১.৮৮)

অলিম্পিক এক্সেসরিজ

০০

(০.৯৮)

মেঘনা কনডেন্সড মিল্ক

০০

(৬.৫১)

আনলিমা ইয়ার্ন

০০

(৩.০৩)

এ ছাড়া এশিয়াটিক ল্যাব ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, সোনালি আঁশ ১০ শতাংশ নগদ এবং কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এসব কোম্পানির ইপিএস যথাক্রমে ৪ টাকা ৬৮ পয়সা, ৮ টাকা ৮৭ পয়সা ও ১০ টাকা ২০ পয়সা।

অন্যদিকে ড্যাফোডিল কম্পিউটার্স ১০ শতাংশ, হাক্কানি পাল্প ৩ শতাংশ এবং কাট্টলি টেক্সটাইল শূন্য দশমিক ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া নাভানা সিএনজি, আফতাব অটো ও লিগ্যাসি ফুটওয়্যার ১ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে।

তবে পাঁচটি কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ আসেনি। কোম্পানিগুলো হলো আনলিমা ইয়ার্ন, মেঘনা পেট, শাইনপুকুর সিরামিক, অলিম্পিক এক্সেসরিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক।

ইপিএসের হিসাবে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৫১ পয়সা। এ ছাড়া আনলিমা ইয়ার্নের ৩ টাকা ৩ পয়সা, শাইনপুকুর সিরামিকের ১ টাকা ৮৮ পয়সা, আফতাব অটোর ১ টাকা ৫৬ পয়সা, অলিম্পিক এক্সেসরিজের ৯৮ পয়সা এবং মেঘনা পেটের ৭৮ পয়সা ঋণাত্মক ইপিএস হয়েছে।

উল্লেখ্য, তালিকায় (*) চিহ্নিত কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশের হার শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রযোজ্য। আর বন্ধনীর মধ্যে উল্লেখ করা ইপিএস ঋণাত্মক।