ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
খেলাধুলা ডেস্ক : আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় উঠেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে দলটি। ২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করা আফগানিস্তান ১৭ বছরের ব্যবধানে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ অবস্থান অর্জন করল।
সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৯৪। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থেকে সপ্তম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে অষ্টম স্থানে। বাংলাদেশের অবস্থান নবম এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ...
খেলাধুলা ডেস্ক : আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় উঠেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে দলটি। ২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করা আফগানিস্তান ১৭ বছরের ব্যবধানে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ অবস্থান অর্জন করল।
সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৯৪। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থেকে সপ্তম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে অষ্টম স্থানে। বাংলাদেশের অবস্থান নবম এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে দশম স্থানে।
ওয়ানডেতে আফগানিস্তানের এই অবস্থান তিন সংস্করণ মিলিয়েও তাদের সর্বোচ্চ। এর আগে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে দলটির সেরা অবস্থান ছিল সপ্তম এবং টেস্টে নবম।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে দলটি। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। দুই দলের রেটিং পয়েন্ট ১০৪। পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০২।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে আলোচনায় এসেছিল আফগানিস্তান। এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে ৯৬টিতে জয় পেয়েছে দলটি।
সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে রয়েছে আফগানিস্তান। আয়ারল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানোর পর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০
ক্রম
দল
রেটিং পয়েন্ট
১
ভারত
১১৫
২
নিউজিল্যান্ড
১০৯
৩
দক্ষিণ আফ্রিকা
১০৪
৪
পাকিস্তান
১০৪
৫
অস্ট্রেলিয়া
১০২
৬
আফগানিস্তান
৯৪
৭
শ্রীলঙ্কা
৯৪
৮
ইংল্যান্ড
৯৩
৯
বাংলাদেশ
৮১
১০
ওয়েস্ট ইন্ডিজ
৭৯
