দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
বিনোদন প্রতিবেদক : জন্মদিনে শাহরুখ খানকে এক ঝলক দেখার অপেক্ষায় রবিবার রাত থেকেই মুম্বাইয়ে তাঁর বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমিয়েছিলেন ভক্তেরা। রাত বারোটায় দেখা না দিলেও সোমবার সন্ধ্যায় ছাদে এসে অনুরাগীদের দেখা দেন বলিউডের বাদশা। চেনা ভঙ্গিতে দু’হাত ছড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি।
২ নভেম্বর ৬১ বছরে পা দিয়েছেন শাহরুখ। সাদা টি-শার্ট, ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও চোখে চশমা পরে ছাদে আসেন তিনি। প্রিয় তারকাকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন অপেক্ষমাণ ভক্তেরা।
২০২৪ ...

২০২৪ ও ২০২৫ সালে নিরাপত্তার কারণে ভক্তদের সঙ্গে দেখা করেননি শাহরুখ। ফলে দু’বছর পর জন্মদিনে তাঁর এই উপস্থিতি অনুরাগীদের কাছে বিশেষ হয়ে উঠেছে। ২০২৩ সালে শেষবার মান্নাত থেকে ভক্তদের দেখা দিয়েছিলেন তিনি।
এবারও রবিবার রাতে মান্নাতের বাইরে বড় পর্দায় ভক্তদের উদ্দেশে নিজের হাতে লেখা একটি বার্তা দেখানো হয়। শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে শাহরুখ লেখেন, “আপনাদের সকলের জন্য আমার ভালোবাসা পাঠালাম। অনেক ভালোবাসা এবং একরাশ আলিঙ্গন।” বার্তার শেষে ছিল তাঁর স্বাক্ষর। বাড়ির বাইরে দেখা যায় তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর পোস্টারও।
মান্নাতে সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় শাহরুখ আপাতত সেখানে থাকছেন না বলে জানা গেছে। এ কারণে এবারও তিনি ভক্তদের সঙ্গে দেখা করবেন না—এমন ধারণা ছিল অনেকের। তবে মধ্যরাতে না হলেও জন্মদিনের সন্ধ্যায় হাজির হয়ে অপেক্ষার অবসান ঘটান তিনি।
জন্মদিনের রাতে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর গানও প্রকাশ করেন শাহরুখ। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানে ফুটে উঠেছে তাঁদের পরিচিত রোম্যান্টিক রসায়ন, সঙ্গে রয়েছে অ্যাকশনের ঝলক।