দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীপাবলির আগে টানা দুই দিনের উত্থানে চাঙা হয়েছে ভারতের শেয়ারবাজার। দুই দিনে সেনসেক্স বেড়েছে ২ হাজার ৪০০ পয়েন্টের বেশি। মঙ্গলবার এক দিনেই সূচকটি ১ হাজার ২২৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৭৬ হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। নিফটি বেড়েছে ৩৭০ দশমিক ৫ পয়েন্ট, দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ পয়েন্টে। অপরদিকে বাংলাদেশের শেয়ারবাজার টানা পতনের মধ্যে রয়েছে।
বাজারের এই উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় ভারতের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীপাবলির আগে টানা দুই দিনের উত্থানে চাঙা হয়েছে ভারতের শেয়ারবাজার। দুই দিনে সেনসেক্স বেড়েছে ২ হাজার ৪০০ পয়েন্টের বেশি। মঙ্গলবার এক দিনেই সূচকটি ১ হাজার ২২৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৭৬ হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। নিফটি বেড়েছে ৩৭০ দশমিক ৫ পয়েন্ট, দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ পয়েন্টে। অপরদিকে বাংলাদেশের শেয়ারবাজার টানা পতনের মধ্যে রয়েছে।
বাজারের এই উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় ভারতের আমদানি ব্যয়, বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়েছে। জ্বালানি ও পরিবহণ ব্যয় কমলে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মুনাফাও বাড়তে পারে—এমন প্রত্যাশায় শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা।
দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর নিয়ে অনুকূল মনোভাব এবং বিদেশি বিনিয়োগকারীদের কেনাকাটাও বাজারকে চাঙা করেছে। সোমবার বিদেশি বিনিয়োগকারীরা ৩ হাজার ১১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিক্রি করেছেন ৪০৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।
মঙ্গলবার সেনসেক্সের ৩০টি কোম্পানির মধ্যে এইচইউএল, ভারতী এয়ারটেল ও এইচডিএফসি ব্যাংকের শেয়ারে সবচেয়ে বেশি উত্থান হয়েছে। অন্যদিকে পাওয়ার গ্রিড, এসবিআই ও ইনফোসিসের শেয়ারে দুর্বলতা দেখা গেছে।
