লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারতের ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার লকার থেকে প্রায় ৪৭ লাখ টাকার সোনার গয়না উধাও হওয়ার অভিযোগে গ্রাহককে ৫০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে উপভোক্তা কমিশন। পাশাপাশি, ওই অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে সরল সুদও দিতে হবে ব্যাংকটিকে।
দিল্লির বাসিন্দা মণিকা মারওয়ার অভিযোগ করেন, তাঁর প্রয়াত শ্বশুরের সঙ্গে থাকা যৌথ লকারটি ব্যাংক তাঁর সম্মতি ছাড়াই ‘সমর্পিত লকার’ হিসেবে দেখিয়েছে। ২০১৮ সালে ব্যাংকে গিয়ে তিনি ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারতের ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার লকার থেকে প্রায় ৪৭ লাখ টাকার সোনার গয়না উধাও হওয়ার অভিযোগে গ্রাহককে ৫০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে উপভোক্তা কমিশন। পাশাপাশি, ওই অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে সরল সুদও দিতে হবে ব্যাংকটিকে।
দিল্লির বাসিন্দা মণিকা মারওয়ার অভিযোগ করেন, তাঁর প্রয়াত শ্বশুরের সঙ্গে থাকা যৌথ লকারটি ব্যাংক তাঁর সম্মতি ছাড়াই ‘সমর্পিত লকার’ হিসেবে দেখিয়েছে। ২০১৮ সালে ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন, লকারটি ২০১৫ সালের জানুয়ারিতে বন্ধ করা হয়েছে। তবে লকারে থাকা গয়না তাঁকে ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
কমিশনের পর্যবেক্ষণ, লকার হস্তান্তর বা গয়না ফেরত দেওয়ার প্রমাণ হিসেবে ব্যাংক কোনো নথি জমা দিতে পারেনি। তাই গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের আদেশটি ২৭ অক্টোবর দেওয়া হয়।
মণিকা ১৯৯৮ সাল থেকে শ্বশুরের সঙ্গে যৌথ লকারটি ব্যবহার করতেন। ২০১০ সালে শ্বশুরের মৃত্যুর পরও ব্যাংক লকারের ভাড়া কেটে নিত বলে তাঁর দাবি। প্রায় আট বছর ধরে চলা মামলায় এই রায় পেলেন তিনি।
