অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশীয় উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলো এখন নির্দিষ্ট শর্তে বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এ ধরনের শেয়ারের লভ্যাংশ ও নগদায়নের অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়াও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার অভিহিত মূল্যের ৫ শতাংশের মধ্যে থাকলে আগাম অনুমোদন লাগবে না। এর বেশি লভ্যাংশ, অংশগ্রহণমূলক বা পরিবর্তনশীল হারে লভ্যাংশ দিতে চাইলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে যৌক্তিকতাসহ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশীয় উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলো এখন নির্দিষ্ট শর্তে বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এ ধরনের শেয়ারের লভ্যাংশ ও নগদায়নের অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়াও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার অভিহিত মূল্যের ৫ শতাংশের মধ্যে থাকলে আগাম অনুমোদন লাগবে না। এর বেশি লভ্যাংশ, অংশগ্রহণমূলক বা পরিবর্তনশীল হারে লভ্যাংশ দিতে চাইলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে যৌক্তিকতাসহ আবেদন করতে হবে।

শেয়ার কেনার অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশি মুদ্রায় বাংলাদেশে পাঠাতে হবে। শেয়ার ইস্যুর ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ এডি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দিতে হবে। অগ্রাধিকার শেয়ার অভিহিত মূল্যে ইস্যু করতে হবে; তাই ইস্যু বা নগদায়নের জন্য কোম্পানির মূল্যায়ন প্রয়োজন হবে না।

তবে সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ থাকলে বিদ্যমান নির্দেশনা অনুযায়ী সাধারণ শেয়ারের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। লভ্যাংশ ও নগদায়নের অর্থ পাঠাতে হবে মূল বিনিয়োগ যে এডি ব্যাংকের মাধ্যমে এসেছিল, সেই ব্যাংকের মাধ্যমেই। অর্থ ফেরত পাঠাতে হবে যে দেশ থেকে বিনিয়োগ এসেছিল, সেই দেশেই।

নগদায়নের প্রতিটি কিস্তি পাঠানোর ৩০ দিনের মধ্যে এডি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দিতে হবে। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ একই কোম্পানি বা অন্য কোম্পানির সাধারণ শেয়ারে পুনর্বিনিয়োগ করা যাবে। তবে নির্ধারিত সময়ে মূলধন বা জমা হওয়া লভ্যাংশ ফেরত না নিলে বকেয়া অর্থের ওপর অতিরিক্ত সুদ বা ক্ষতিপূরণ দাবি করা যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সম্পূর্ণ রূপান্তরযোগ্য ও নগদায়ন-অযোগ্য অগ্রাধিকার শেয়ারকে ইকুইটি মূলধন হিসেবে গণ্য করা হবে।