বিনোদন প্রতিবেদক : দক্ষিণী ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী রাধিকা আপ্তের এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর কথায় ক্ষুব্ধ হয়েছেন তেলুগু অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণের অনুরাগীদের একাংশ। তাঁদের ধারণা, রাধিকা ২০১৪ সালে মুক্তি পাওয়া বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানান, একটি তেলুগু ছবিতে তাঁর চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। এমন চরিত্রে অভিনয় করা তাঁর জন্য কঠিন ছিল। ছবিটির কোনো কিছুই তাঁর ভালো লাগেনি বলেও মন্তব্য ...

বিনোদন প্রতিবেদক : দক্ষিণী ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী রাধিকা আপ্তের এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর কথায় ক্ষুব্ধ হয়েছেন তেলুগু অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণের অনুরাগীদের একাংশ। তাঁদের ধারণা, রাধিকা ২০১৪ সালে মুক্তি পাওয়া বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানান, একটি তেলুগু ছবিতে তাঁর চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। এমন চরিত্রে অভিনয় করা তাঁর জন্য কঠিন ছিল। ছবিটির কোনো কিছুই তাঁর ভালো লাগেনি বলেও মন্তব্য করেন তিনি। তবে ছবির নাম প্রকাশ করেননি অভিনেত্রী।

সাক্ষাৎকারে উপস্থিত অভিনেত্রী কীর্তি সুরেশ বলেন, তামিল ও তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার রীতি রয়েছে। তবে রাধিকার আপত্তি শুধু এই বিষয়েই ছিল না। তাঁর ভাষ্য, ছবিতে নিজের চেয়ে অনেক বেশি বয়সি এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল তাঁকে। পুরো বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল বলে মনে করেন তিনি।

রাধিকার মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, তিনি সম্ভবত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন। ওই ছবিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা। এ নিয়ে বালকৃষ্ণের ভক্তদের একাংশ সমালোচনা শুরু করেছেন।

একজন নেটাগরিকের দাবি, ছবির চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে আপত্তি থাকলে কাজটি করার আগেই তা জানানো উচিত ছিল। অন্য একজন রাধিকার আগের ছবিতে বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে রাধিকা সরাসরি ছবির নাম উল্লেখ না করায় তাঁর মন্তব্যের সঙ্গে ‘লেজেন্ড’ ছবির সম্পর্ক নিশ্চিত নয়।