ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০৪ নভেম্বর) ব্লক মার্কেটে ২৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ২১ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ১৫ হাজার ৩৩১ টি শেয়ার ৪৮ বার হাত বদলের মাধ্যমে ২১ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি এনভয় টেক্সটাইলের ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ব্লকে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০৪ নভেম্বর) ব্লক মার্কেটে ২৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ২১ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ১৫ হাজার ৩৩১ টি শেয়ার ৪৮ বার হাত বদলের মাধ্যমে ২১ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি এনভয় টেক্সটাইলের ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ২ কোটি ৮৯ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ম্যারিকোর ২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
