ফারহানের জার্সি অন্য কাউকে নিতে দেবেন না শ্রীলঙ্কার কোচ
খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ফারহানের জার্সি পাওয়ার এতটাই আগ্রহ তাঁর যে, শ্রীলঙ্কা দলের কোনো খেলোয়াড় সেটি নেওয়ার চেষ্টা করলে তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করার হুমকিও দিয়েছেন কোচ।
আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে ফারহানকে নিয়ে মজার এই মন্তব্য করেন মুতাইরি। তাঁর কাছে বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর জার্সির চেয়েও ...
খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ফারহানের জার্সি পাওয়ার এতটাই আগ্রহ তাঁর যে, শ্রীলঙ্কা দলের কোনো খেলোয়াড় সেটি নেওয়ার চেষ্টা করলে তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করার হুমকিও দিয়েছেন কোচ।
আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে ফারহানকে নিয়ে মজার এই মন্তব্য করেন মুতাইরি। তাঁর কাছে বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর জার্সির চেয়েও বিশেষ আকর্ষণ ফারহানের জার্সি।
মুতাইরি বলেন, ‘শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে ফারহানের জার্সি আমার চাই। দলের কোনো খেলোয়াড় যদি সেই জার্সি নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করব। হামজা চৌধুরীর জার্সি নিয়ে তারা লড়াই করতে পারে, সেটা তাদের ব্যাপার!’
ফারহানকে শুধু পছন্দই করেন না মুতাইরি, তাঁর ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী শ্রীলঙ্কার এই কোচ। সুযোগ পেলে আগামী ১০ বছরের মধ্যে ফারহান পুরো দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হয়ে উঠবেন বলে বিশ্বাস তাঁর।
১৯ বছর বয়সী ফারহান বর্তমানে ইংল্যান্ডের ক্লাব বোরহাম উডে ধারে খেলছেন। তাঁর মূল ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহাম।
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। ৮ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ১১ নভেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। শ্রীলঙ্কা এখন পর্যন্ত একবারই সাফের শিরোপা জিতেছে, ১৯৯৫ সালে।
