অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ, ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে মোট ৬৬,৯২২,৭৫০টি শেয়ার রয়েছে। এই নগদ লভ্যাংশ প্রদানের জন্য ৬৬,৯২২,৭৫০.০০ টাকা প্রয়োজন হবে। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা ৩১,২৫২,২৫০টি শেয়ার এই নগদ লভ্যাংশের আওতাভুক্ত হবে না।"

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৬ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৩ টাকা, যা বিগত বছরে হয়েছিল ১.৫৭ টাকা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা, বিগত অর্থ বছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছিল ১১ টাকা ৪৪ পয়সা। কর পরবর্তি মুনাফা আগের বছরের তুলনায় ৬১% বেড়েছে।

ঘোষিত লভ্যাংশ (লভ্যাংশ) এবং অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের লক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর, ২০২৬ তারিখ সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর, ২০২৬ তারিখে।

২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে প্রতিবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০% বা এর থেকে বেশি লভ্যাংশ দিয়ে আসছে। কোম্পানিটি বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে “ডিএস ৩০” এর একটি কোম্পানি হিসেবে “এ” ক্যাটেগরিতে ট্রেড হচ্ছে।আগেরদিন সিএসইতে ১০১ পয়েন্ট বেড়েছিল এবং ৪ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছিল।