শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোর ব্যবসায় মন্দা আরও প্রকট হয়ে উঠেছে। একদিকে লোকসানে রয়েছে ১২টি কোম্পানি, অন্যদিকে মুনাফা করা ২৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। কমেছে বেশ কয়েকটি কোম্পানির লভ্যাংশ ঘোষণার পরিমাণও। এমনকি খাতটির ১৪টি কোম্পানির অস্তিত্ব ঝুঁকিতে রয়েছে বলে নিরীক্ষকরা তাদের প্রতিবেদনে জানিয়েছেন। এর বাইরে দীর্ঘদিন ধরে ১৮টি কোম্পানি আর্থিক হিসাব প্রকাশ করছে না। সব মিলিয়ে শেয়ারবাজারের বস্ত্র খাতের বড় একটি অংশ আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে ...

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোর ব্যবসায় মন্দা আরও প্রকট হয়ে উঠেছে। একদিকে লোকসানে রয়েছে ১২টি কোম্পানি, অন্যদিকে মুনাফা করা ২৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। কমেছে বেশ কয়েকটি কোম্পানির লভ্যাংশ ঘোষণার পরিমাণও। এমনকি খাতটির ১৪টি কোম্পানির অস্তিত্ব ঝুঁকিতে রয়েছে বলে নিরীক্ষকরা তাদের প্রতিবেদনে জানিয়েছেন। এর বাইরে দীর্ঘদিন ধরে ১৮টি কোম্পানি আর্থিক হিসাব প্রকাশ করছে না। সব মিলিয়ে শেয়ারবাজারের বস্ত্র খাতের বড় একটি অংশ আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোর ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ ঘোষণার তথ্য বিশ্লেষণে এমন চিত্র পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, শেয়ারবাজারের ৩৭টি কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি তিনটি এখনো আর্থিক হিসাব প্রকাশ ও লভ্যাংশ-সংক্রান্ত সভা করেনি। লভ্যাংশ ঘোষণা করা ৩৭টি কোম্পানির মধ্যে সাতটি কোনো লভ্যাংশ দেয়নি। আর আগের অর্থবছরের তুলনায় লভ্যাংশ কমিয়েছে ১২টি কোম্পানি।

অন্যদিকে, মুনাফা করা ২৫টি কোম্পানির মধ্যে ১৩টির ইপিএস আগের অর্থবছরের তুলনায় কমেছে। অর্থাৎ মুনাফায় থাকলেও এসব প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা কমেছে। এর ফলে কোম্পানিগুলোর মুনাফা ও বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

কোম্পানিভিত্তিক তথ্যে দেখা যায়, স্কয়ার টেক্সটাইলের ইপিএস আগের অর্থবছরের ৭ টাকা ২৪ পয়সা থেকে কমে ৪ টাকা ৫০ পয়সা হয়েছে। আরগন ডেনিমসের ইপিএস ১ টাকা ৬৮ পয়সা থেকে কমে ১ টাকা ১৬ পয়সা হয়েছে। দেশ গার্মেন্টসের ইপিএস ৭৩ পয়সা থেকে কমে ৪৮ পয়সা এবং সায়হাম টেক্সটাইলের ৫৯ পয়সা থেকে কমে ২৯ পয়সা হয়েছে। শাশা ডেনিমসের ইপিএসও ১ টাকা ৫৭ পয়সা থেকে কমে ১ টাকা ৩ পয়সায় দাঁড়িয়েছে। তসরিফা ইন্ডাস্ট্রিজের ইপিএস ৭৫ পয়সা থেকে কমে ৩০ পয়সা হয়েছে।

লভ্যাংশের ক্ষেত্রেও নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। দেশ গার্মেন্টসের লভ্যাংশ ৩ শতাংশ থেকে কমে ২ শতাংশ, দুলামিয়া কটনের ৩ শতাংশ থেকে ১ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬ শতাংশ থেকে ৫ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪ শতাংশ থেকে কমে দেড় শতাংশ হয়েছে। মুন্নু ফেব্রিক্স ও ভিএফএস থ্রেডের লভ্যাংশও উল্লেখযোগ্যভাবে কমেছে।

এদিকে, ১২টি কোম্পানি লোকসানে রয়েছে। এর মধ্যে ফারইস্ট নিটিং, এস্কয়ার নিট, আল-হাজ্ব টেক্সটাইল, এমএল ডাইং, ড্রাগণ সোয়েটার, স্টাইলক্রাফট, তাল্লু স্পিনিং, জাহিন স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং ও আনলিমা ইয়ার্ন রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটির লোকসান আগের বছরের তুলনায় আরও বেড়েছে।

কোম্পানির নাম

লভ্যাংশ-২৬

লভ্যাংশ-২৫

ইপিএস-২৬

ইপিএস-২৫

স্কয়ার টেক্সটাইল

৩২%

৩২%

৪.৫০

৭.২৪

আরগন ডেনিমস

১০%

১০%

১.১৬

১.৬৮

দেশ গার্মেন্টস

২%

৩%

০.৪৮

০.৭৩

দুলামিয়া কটন

১%

৩%

০.২০

০.২৫

এনভয় টেক্সটাইল

৩২.৫%

৩০%

৮.২৪

৮.৪০

কাট্টলি টেক্সটাইল

০.১০%

০.১০%

০.০৩

০.০৮

মালেক স্পিনিং

১০%

১০%

৬.৯৩

৭.৪১

মুন্নু ফেব্রিক্স

০.১০%

০.২৫%

০.০২

০.০৪

সায়হাম টেক্সটাইল

৫%

৬%

০.২৯

০.৫৯

শাশা ডেনিমস

৫%

৫%

১.০৩

১.৫৭

তমিজউদ্দিন টেক্সটাইল

১৩%

১২% নগদও১০% বোনাস

৪.২৯

৬.১০

তসরিফা ইন্ডাস্ট্রিজ

১.৫%

৪%

০.৩০

০.৭৫

ভিএফএস থ্রেড

০.১০%

০.২৫%

০.০২

০.০৯

আমান কটন

১০%

১০%

০.৩৭

০.২১

অলটেক্স ইন্ডাস্ট্রিজ

১%

০০

০.২৭

(০.১৮)

এপেক্স স্পিনিং

২০%

২০%

৩.৩৮

৩.১৭

ইভিন্স টেক্সটাইল

২.৫%

২.৫%

০.৩১

০.২৯

হা-ওয়েল টেক্সটাইল

২০%

২০%

৩.৭১

৩.৬৪

মতিন স্পিনিং

৪৫% নগদও১০% বোনাস

৩৫%

৬.৩৬

৪.৭০

মোজাফ্ফর হোসাইন

২.৫%

৩%

০.৭৪

০.৭২

কুইন সাউথ

২%

০.৫%

০.২৮

০.২০

রহিম টেক্সটাইল

১০%

১০%

২.৯৭

১.২৯

সায়হাম কটন

৭.৫০%

৭%

১.০৩

০.৯৯

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

১১%

১০%

১.২৫

১.০৩

সোনারগাঁও টেক্সটাইল

৫%

০০

০.৪১

(০.৮০)

ফারইস্ট নিটিং

৬%

১২%

(০.৬৭)

১.১৭

এস্কয়ার নিট

২%

১০%

(২.৬৮)

০.৪৪

আল-হাজ্ব টেক্সটাইল

১%

৩%

(২.৮৫)

(১.৬৪)

এম.এল ডাইং

০.১০%

০.৫%

(০.৯৭)

০.০২

ড্রাগণ সোয়েটার

০.২০%

০.৫%

(০.৪৫)

০.১৪

স্টাইলক্রাফট

০০

০০

(০.৩৪)

(১.০৮)

তাল্লু স্পিনিং

০০

০০

(২.৮৪)

(২.৭৯)

জাহিন স্পিনিং

০০

০০

(০.৪৮)

(০.৫৫)

শেফার্ড ইন্ডাস্ট্রিজ

০০

১%

(১.৬০)

০.০৪

শার্প ইন্ডাস্ট্রিজ

০০

০০

(২.৩৯)

০.১১

সাফকো স্পিনিং

০০

০০

(৪.৭০)

(৭.৫২)

আনলিমা ইয়ার্ন

০০

০০

(৩.০৩)

(২.৯৯)

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অস্তিত্বের ঝুঁকিতে থাকা কোম্পানিগুলোকে ঘিরে। নিরীক্ষকদের প্রতিবেদনে বস্ত্র খাতের ১৪টি কোম্পানির অস্তিত্ব নিয়ে ঝুঁকির কথা উঠে এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো—অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, দুলামিয়া কটন, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, তাল্লু স্পিনিং, ঢাকা ডাইং, তুং হাই নিটিং ও জাহিন স্পিনিং।

এ ছাড়া ১৮টি কোম্পানি দীর্ঘদিন ধরে আর্থিক হিসাব প্রকাশ করছে না। এসব কোম্পানির সর্বশেষ আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম ও মুনাফা-লোকসানের প্রকৃত চিত্র সম্পর্কে বিনিয়োগকারীরা হালনাগাদ তথ্য পাচ্ছেন না। কোম্পানিগুলো হলো—জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোথিংস, নূরানি ডাইং, প্যাসিফিক ডেনিমস, প্রাইম টেক্সটাইল, জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক্স, এইচআর টেক্সটাইল, তুং হাই নিটিং, রিজেন্ট টেক্সটাইল, রিং শাইন, মিথুন নিটিং, মেট্রো স্পিনিং, ফেমিলিটেক্স, ম্যাকসন্স স্পিনিং, সিঅ্যান্ডএ টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিং। দীর্ঘদিন আর্থিক তথ্য প্রকাশ না করায় এসব কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।