৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
খেলাধুলা ডেস্ক : টেস্ট ক্রিকেটে ৩৪ বছর পর বিরল এক কীর্তির পুনরাবৃত্তি ঘটিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানই তুলে নিয়েছেন অর্ধশতক। ছেলেদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানের ফিফটি করার ঘটনা এর আগে ঘটেছিল মাত্র একবার।
পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন তায়াব আরিফ, মোহাম্মদ তাহা ও আরাফাত মিনহাস। তায়াব আরিফ করেছেন ৫৭ রান, মোহাম্মদ তাহা ৫১ এবং আরাফাত মিনহাসের ব্যাট থেকে এসেছে ৫২ রান।
এর আগে ...

এর আগে ১৯৯২ সালে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে একই কীর্তি গড়েছিল জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে অভিষেকেই অর্ধশতক করেছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ার, ডেভ হটন ও অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁদের মধ্যে গ্র্যান্ট ফ্লাওয়ার করেছিলেন ৮২, ডেভ হটন ১২১ এবং অ্যান্ডি ফ্লাওয়ার ৫৯ রান।
দীর্ঘ ৩৪ বছর পর সেই বিরল রেকর্ডে এবার জিম্বাবুয়ের পাশে নাম লেখাল পাকিস্তান।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে অভিষিক্ত তিন ব্যাটসম্যান ছাড়াও অর্ধশতক পেয়েছেন বাবর আজম ও সৌদ শাকিল। তাঁদের মধ্যে শাকিল করেছেন ইনিংস সর্বোচ্চ ৯৩ রান। সব মিলিয়ে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৩৪ রানে।
জবাবে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩২০ রানে পিছিয়ে সফরকারীরা। দিন শেষে ধনঞ্জয়া ডি সিলভা ২২ এবং কামিন্দু মেন্ডিস ৪০ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের হয়ে অভিষিক্ত পেসার সাকিব খান দুটি উইকেট নিয়েছেন। তাঁর শিকার লাহিরু উদারা ও দিনেশ চান্দিমাল। অন্য উইকেটটি নিয়েছেন মোহাম্মদ আব্বাস।