গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে আল-হাজ টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।
বৃহস্পতিবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- তিতাস গ্যাসের ৯.৫০ শতাশ, আমান কটন ফাইবার্সের ৮.৫৪ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৪.৪৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে আল-হাজ টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।
বৃহস্পতিবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- তিতাস গ্যাসের ৯.৫০ শতাশ, আমান কটন ফাইবার্সের ৮.৫৪ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৪.৪৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৪.৩৬ শতাংশ, আইটিসির ৪.২৩ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৪ শতাংশ, প্রাইম লাইফের ৩.৯৯ শতাংশ ও মালেক স্পিনিংয়ের ৩.৯৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
