নিজে থেকেই জায়গা বদলাত ম্যানিকুইন, আতঙ্কিত শ্রুতি হাসান
বিনোদন প্রতিবেদক : মুম্বাইয়ের বাড়িতে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর দাবি, বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন (প্লাস্টিকের মানবদেহ) নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত সেটি খুলে ফেলে দেন অভিনেত্রী। বাড়ির পরিবেশ শান্ত করতে পালন করেন কিছু ধর্মীয় আচারও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানান শ্রুতি। অভিনেত্রীর ভাষ্য, কিছু জায়গার অস্বাভাবিক পরিবেশ বা শক্তি তিনি অনুভব করতে পারেন। ...
বিনোদন প্রতিবেদক : মুম্বাইয়ের বাড়িতে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর দাবি, বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন (প্লাস্টিকের মানবদেহ) নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত সেটি খুলে ফেলে দেন অভিনেত্রী। বাড়ির পরিবেশ শান্ত করতে পালন করেন কিছু ধর্মীয় আচারও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানান শ্রুতি। অভিনেত্রীর ভাষ্য, কিছু জায়গার অস্বাভাবিক পরিবেশ বা শক্তি তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু মনে না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে অস্বাভাবিক ঘটনা অনুভব করতেন তিনি।
শ্রুতির বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল। সেটির নাম রেখেছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাকও ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলেন। বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন অভিনেত্রী।
তবে কিছুদিন পর থেকেই ম্যানিকুইনটি নিয়ে অস্বস্তিতে পড়েন তিনি। শ্রুতির দাবি, সেটি নিজে থেকেই জায়গা বদলাত। একপর্যায়ে বিষয়টি তাঁর কাছে ভীতিকর হয়ে ওঠে। পরে ম্যানিকুইনটি খুলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
অভিনেত্রী জানান, এরপর বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে হনুমান চালিসা শুনতেন। হাতে লবণ নিয়েও কিছু ধর্মীয় আচার পালন করেন। একপর্যায়ে পুরো বাড়িটি বন্ধ করে রাখেন। তাঁর দাবি, এসবের পর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।
সাক্ষাৎকারে নিজের ধর্মবিশ্বাস নিয়েও কথা বলেন শ্রুতি। তিনি জানান, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে ধর্মীয় আচার বা ঈশ্বরের উপাসনার তেমন প্রচলন ছিল না। বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের বিশ্বাসের সঙ্গে তাঁর নিজের ধর্মবিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও জানান অভিনেত্রী।
