অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৬ নভেম্বর) ব্লক মার্কেটে ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৫১ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৩৬ টি শেয়ার ৭৭ বার হাত বদলের মাধ্যমে ৫১ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি এনভয় টেক্সটাইলের ৮ কোটি ২ লাখ টাকার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৬ নভেম্বর) ব্লক মার্কেটে ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৫১ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৩৬ টি শেয়ার ৭৭ বার হাত বদলের মাধ্যমে ৫১ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি এনভয় টেক্সটাইলের ৮ কোটি ২ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ মালেক স্পিনিংয়ের ৫ কোটি ৭৪ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে।