বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিংয়ের কারখানা আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুনর্বাসন (বিএমআরই) কার্যক্রম সম্পন্ন করতে আরও প্রায় ১২ মাস সময় লাগবে। প্রকল্পের যন্ত্রপাতি আমদানির জন্য আংশিক ঋণপত্র (এলসি) খোলা হলেও সহায়ক ও ইউটিলিটি যন্ত্রপাতির বাকি এলসি এখনো খোলা সম্ভব হয়নি। অর্থায়নের ব্যবস্থা করতে ঋণদাতা প্রতিষ্ঠান খুঁজছে কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
কোম্পানিটি জানায়, ২০২৫ সালের ১২ নভেম্বর বিএমআরই প্রকল্প নিয়ে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিংয়ের কারখানা আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুনর্বাসন (বিএমআরই) কার্যক্রম সম্পন্ন করতে আরও প্রায় ১২ মাস সময় লাগবে। প্রকল্পের যন্ত্রপাতি আমদানির জন্য আংশিক ঋণপত্র (এলসি) খোলা হলেও সহায়ক ও ইউটিলিটি যন্ত্রপাতির বাকি এলসি এখনো খোলা সম্ভব হয়নি। অর্থায়নের ব্যবস্থা করতে ঋণদাতা প্রতিষ্ঠান খুঁজছে কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
কোম্পানিটি জানায়, ২০২৫ সালের ১২ নভেম্বর বিএমআরই প্রকল্প নিয়ে ডিএসইতে প্রকাশিত আগের তথ্যের ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, প্রয়োজনীয় যন্ত্রপাতির আংশিক এলসি খোলা হয়েছে। তবে সহায়ক ও ইউটিলিটি যন্ত্রপাতির বাকি এলসি খোলা এখনো বাকি রয়েছে।
বাকি এলসি খোলা এবং মেয়াদি ঋণের অর্থায়নের জন্য সম্ভাব্য ঋণদাতা প্রতিষ্ঠান খুঁজছে কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে এ প্রক্রিয়ায় সময় লাগছে। এ অবস্থায় বিএমআরই প্রকল্পের পুরো কাজ শেষ করতে আরও কমবেশি ১২ মাস সময় প্রয়োজন হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
