অর্থ বাণিজ্য প্রতিবেদক  :    শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন ফাতেমা জহির মজুমদার। আগামী মেয়াদের জন্য তাঁকে চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোম্পানির ২৩৩তম পর্ষদ সভায় মঙ্গলবার (১৭ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. হাবিবুল্লাহ মঞ্জু চেয়ারম্যান হিসেবে ফাতেমা জহির মজুমদারের নাম প্রস্তাব করেন। পরে পরিচালনা পর্ষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁর পুনর্নিয়োগ অনুমোদন করেন।

কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ...

কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফাতেমা জহির মজুমদার দীর্ঘদিন ধরে বে-লিজিংয়ের পরিচালনা পর্ষদ ও নিরীক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন।

তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। এ ছাড়া ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ থেকে ফরাসি ভাষার সনদ অর্জন করেছেন।

সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ফাতেমা জহির মজুমদার গুলশান লেডিস ক্লাব, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড ও ব্লু ফ্লাইং একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। দুই দশকের বেশি সময় ধরে তিনি যোগাযোগমূলক ইংরেজি ভাষার শিক্ষক হিসেবেও কাজ করছেন। পাশাপাশি ঢাকার আমেরিকান সেন্টারে ইংরেজি ভাষার প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।