বিনোদন প্রতিবেদক : প্রেমের সম্পর্ক ভেঙেছিল। দু’জনই জড়িয়েছিলেন অন্য সম্পর্কে। তবু শেষ পর্যন্ত একে অপরের কাছেই ফিরেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল অগ্রবাল ও গৌতম কিচলু। দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের নানা অভিজ্ঞতা পেরিয়ে ২০২০ সালে বিয়ে করেন তাঁরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী গৌতমের সঙ্গে প্রেম, বিচ্ছেদ ও পুনরায় এক হওয়ার গল্প জানিয়েছেন কাজল। অভিনেত্রীর ভাষায়, তিনি নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছেন।

এক বন্ধুর বিয়েতে গৌতমের সঙ্গে পরিচয় হয়েছিল কাজলের। সেখান থেকেই বন্ধুত্ব, পরে ...

বিনোদন প্রতিবেদক : প্রেমের সম্পর্ক ভেঙেছিল। দু’জনই জড়িয়েছিলেন অন্য সম্পর্কে। তবু শেষ পর্যন্ত একে অপরের কাছেই ফিরেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল অগ্রবাল ও গৌতম কিচলু। দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের নানা অভিজ্ঞতা পেরিয়ে ২০২০ সালে বিয়ে করেন তাঁরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী গৌতমের সঙ্গে প্রেম, বিচ্ছেদ ও পুনরায় এক হওয়ার গল্প জানিয়েছেন কাজল। অভিনেত্রীর ভাষায়, তিনি নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছেন।

এক বন্ধুর বিয়েতে গৌতমের সঙ্গে পরিচয় হয়েছিল কাজলের। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। প্রায় ১৩ বছর আগে তাঁদের সম্পর্ক শুরু হলেও একসময় বিচ্ছেদ ঘটে। তবে সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব অটুট ছিল। দু’জনই অন্য সম্পর্কে জড়ালেও একে অপরের প্রতি টান থেকে গিয়েছিল।

কাজল জানান, কোভিড অতিমারির সময় তাঁরা নতুন করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে এবার সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা রাখতে চাননি অভিনেত্রী। গৌতমকে স্পষ্ট জানিয়ে দেন, বিয়ে করতে রাজি হলেই কেবল নতুন করে সম্পর্ক শুরু করবেন তিনি। কাজলের কথায়, ‘এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায়। অন্য কোনো পথ নেই।’

অভিনেত্রীর মতে, দীর্ঘদিন একে অপরকে চেনার কারণে তাঁদের নতুন করে জানার কিছু ছিল না। একে অপরের পছন্দ-অপছন্দ, ভালো-মন্দ ও জীবনের নানা অভিজ্ঞতা সম্পর্কে তাঁরা জানতেন। অতিমারির লকডাউনে একসঙ্গে সময় কাটানোর সুযোগও তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করে।

শেষ পর্যন্ত ২০২০ সালের অক্টোবর মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন কাজল ও গৌতম। অতিমারির বিধিনিষেধের কারণে ছোট পরিসরেই সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান।