নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
বিনোদন প্রতিবেদক : নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। নৌকাবিহারে গিয়ে উল্টে যাওয়া নৌকার নিচে আটকে পড়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ পানির নিচে আটকে থাকার পর কয়েকজনের সহায়তায় প্রাণে বাঁচেন বর্ষীয়ান এই অভিনেতা।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর নতুন পর্বে নিজের জীবনের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান অমিতাভ। এক প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় ঘটনাটি স্মরণ করেন তিনি।
অমিতাভ জানান, নেপালে একটি সিনেমার শুটিং চলাকালে এক ব্যক্তি ...
বিনোদন প্রতিবেদক : নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। নৌকাবিহারে গিয়ে উল্টে যাওয়া নৌকার নিচে আটকে পড়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ পানির নিচে আটকে থাকার পর কয়েকজনের সহায়তায় প্রাণে বাঁচেন বর্ষীয়ান এই অভিনেতা।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর নতুন পর্বে নিজের জীবনের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান অমিতাভ। এক প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় ঘটনাটি স্মরণ করেন তিনি।
অমিতাভ জানান, নেপালে একটি সিনেমার শুটিং চলাকালে এক ব্যক্তি তাঁকে নৌকায় ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রথমে রাজি না হলেও পরে নৌকায় ওঠেন তিনি। তবে নৌকাটি এতটাই সরু ছিল যে উঠতেই তাঁর প্রায় ৪৫ মিনিট সময় লেগেছিল। পুরো অভিজ্ঞতাটি তাঁর কাছে বিপজ্জনক মনে হয়েছিল।
নৌকাটি চালানোর সময় একপর্যায়ে সেটি উল্টে যায়। পানির নিচে আটকে পড়েন অমিতাভ। আগে থেকেই তাঁকে বলা হয়েছিল, এমন পরিস্থিতিতে নৌকা সোজা করার চেষ্টা করতে হবে। তা সম্ভব না হলে পানির নিচে দুই হাত তুলে নাড়াতে হবে, যাতে আশপাশের মানুষ বিপদের বিষয়টি বুঝতে পারেন।
অমিতাভ বলেন, তিনি পানির নিচে দুই হাত জোরে নাড়াচ্ছিলেন এবং বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। কারণ, বেশিক্ষণ শ্বাস আটকে রাখা সম্ভব নয়।
অভিনেতার ভাষ্য, প্রথমে কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। পরে একজন বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন। আরও কয়েকজনের সহায়তায় তাঁকে টেনে পানি থেকে তোলা হয়। অমিতাভের মুখে এই অভিজ্ঞতার কথা শুনে অনুষ্ঠানের প্রতিযোগী ও দর্শকেরাও বিস্মিত হন।
