লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফল ও লভ্যাংশ ঘোষণায় হতাশার চিত্র উঠে এসেছে। আলোচ্য অর্থবছরে সম্প্রতি ১৭২টি কোম্পানির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ৫৬টি কোম্পানি লোকসানে রয়েছে। অন্যদিকে, ৩৯টি কোম্পানি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। লোকসানে থেকেও ১৯টি কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছে। আবার ৩০টি কোম্পানির নগদ লভ্যাংশের হার ১ শতাংশ বা তার কম। অর্থাৎ, উল্লেখযোগ্যসংখ্যক কোম্পানির ব্যবসায়িক অবস্থা দুর্বল হওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ দেওয়ার সক্ষমতাও সীমিত হয়ে ...
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফল ও লভ্যাংশ ঘোষণায় হতাশার চিত্র উঠে এসেছে। আলোচ্য অর্থবছরে সম্প্রতি ১৭২টি কোম্পানির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ৫৬টি কোম্পানি লোকসানে রয়েছে। অন্যদিকে, ৩৯টি কোম্পানি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। লোকসানে থেকেও ১৯টি কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছে। আবার ৩০টি কোম্পানির নগদ লভ্যাংশের হার ১ শতাংশ বা তার কম। অর্থাৎ, উল্লেখযোগ্যসংখ্যক কোম্পানির ব্যবসায়িক অবস্থা দুর্বল হওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ দেওয়ার সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে।
এ বিষয়ে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেছেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক ফলাফল ও লভ্যাংশের চিত্র বিনিয়োগকারীদের জন্য উদ্বেগজনক। ১৭২টি কোম্পানির মধ্যে ৫৬টি লোকসানে থাকা এবং ৩৯টি কোম্পানির কোনো লভ্যাংশ ঘোষণা না করা প্রমাণ করে, তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা, ব্যবসায়িক সক্ষমতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থার আরও কঠোর নজরদারি প্রয়োজন। কারণ, একটি কোম্পানির তালিকাভুক্তির মূল উদ্দেশ্য শুধু শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ নয়, বরং সেই অর্থ কাজে লাগিয়ে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের ন্যায্য প্রতিদান নিশ্চিত করা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, লোকসানি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণাত্মক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) রয়েছে জিলবাংলা সুগারের, ৭২ টাকা ৩২ পয়সা। এরপর রয়েছে মেঘনা সিমেন্টের ৬৩ টাকা ৬৮ পয়সা, শ্যামপুর সুগারের ৪২ টাকা ৯৪ পয়সা, বসুন্ধরা পেপারের ৪২ টাকা ৭৪ পয়সা এবং জুট স্পিনার্সের ৪০ টাকা ২০ পয়সা। এ ছাড়া এপেক্স ট্যানারির ইপিএস ঋণাত্মক ২০ টাকা ৫৫ পয়সা, এনার্জিপ্যাক পাওয়ারের ১১ টাকা ১৬ পয়সা, রেনউইক যজ্ঞেশ্বরের ১০ টাকা ৬৩ পয়সা এবং এসিআইয়ের ৮ টাকা ৫৯ পয়সা।
অন্যদিকে, লোকসানে থেকেও ১৯টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে এসিআই ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, জেএমআই সিরিঞ্জ ১০ শতাংশ এবং ফারইস্ট নিটিং ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তবে বেশ কয়েকটি কোম্পানির লভ্যাংশের হার নামমাত্র। যেমন, ডমিনেজ স্টিল ০.৫০ শতাংশ, বিবিএস কেবলস ০.২৫ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ০.২২ শতাংশ এবং আমরা নেটওয়ার্ক ও ড্রাগন সোয়েটার ০.২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সিলভা ফার্মা, ফার কেমিক্যাল, এমএল ডাইং ও বিডি থাই ফুড প্রত্যেকে দিয়েছে ০.১০ শতাংশ। একমি পেস্টিসাইডসের লভ্যাংশের হার মাত্র ০.০২ শতাংশ।
এদিকে, কোনো লভ্যাংশ ঘোষণা না করা ৩৯টি কোম্পানির মধ্যে রয়েছে তাল্লু স্পিনিং, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, মেঘনা সিমেন্ট, জুট স্পিনার্স, বসুন্ধরা পেপার, রেনউইক যজ্ঞেশ্বর ও এপেক্স ট্যানারির মতো লোকসানি কোম্পানি। তবে লভ্যাংশ না দেওয়া সব কোম্পানি লোকসানে নেই। মুন্নু অ্যাগ্রো ও মুন্নু সিরামিকের ইপিএস যথাক্রমে ০.০৪ ও ০.০৯ টাকা হলেও তারা কোনো লভ্যাংশ দেয়নি।
লভ্যাংশের হারেও কোম্পানিগুলোর মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। সর্বোচ্চ ২১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম। পদ্মা অয়েল দিয়েছে ১৭০ শতাংশ, স্কয়ার ফার্মা ১৩০ শতাংশ, যমুনা অয়েল ১২০ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্ট ১১৫ শতাংশ। এ ছাড়া ইবনে সিনা ফার্মা ৭৭ শতাংশ, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার ও বিএসআরএম স্টিল ৬০ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে।
ইপিএসের দিক থেকেও শীর্ষে রয়েছে জ্বালানি ও ওষুধ খাতের কয়েকটি কোম্পানি। পদ্মা অয়েলের ইপিএস ৬৯ টাকা ৪৭ পয়সা, মেঘনা পেট্রোলিয়ামের ৬৩ টাকা ৩২ পয়সা, যমুনা অয়েলের ৩৮ টাকা ৫২ পয়সা এবং ইস্টার্ন লুব্রিকেন্টের ৩৮ টাকা ২০ পয়সা। ওষুধ খাতের রেনাটার ইপিএস ৩১ টাকা ৭৬ পয়সা এবং স্কয়ার ফার্মার ৩১ টাকা ২৪ পয়সা।
এ ছাড়া ফাইন ফুডস সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪০.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলেও পরিচালকদের জন্য তা ৫ শতাংশ। একইভাবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশের বিপরীতে পরিচালকদের জন্য ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সব মিলিয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক ফলাফল ও লভ্যাংশের তথ্যে একদিকে উচ্চ মুনাফা ও বড় অঙ্কের লভ্যাংশের চিত্র যেমন রয়েছে, অন্যদিকে বহু কোম্পানির লোকসান, লভ্যাংশ না দেওয়া এবং নামমাত্র লভ্যাংশ ঘোষণার প্রবণতাও স্পষ্ট হয়েছে।
নিচে সম্প্রতি লভ্যাংশ সভা করা কোম্পানিগুলোর লভ্যাংশ ও ইপিএসের তথ্য তুলে ধরা হল:
|
কোম্পানির নাম |
লভ্যাংশ |
ইপিএস |
|
মেঘনা পেট্রোলিয়াম |
২১০% |
৬৩.৩২ |
|
পদ্মা অয়েল |
১৭০% |
৬৯.৪৭ |
|
স্কয়ার ফার্মা |
১৩০% |
৩১.২৪ |
|
যমুনা অয়েল |
১২০% |
৩৮.৫২ |
|
ইস্টার্ন লুব্রিকেন্ট |
১১৫% |
৩৮.২০ |
|
ইবনে-সিনা ফার্মা |
৭৭% |
২৫.৪৩ |
|
বেক্সিমকো ফার্মা |
৬০% |
২০.১৭ |
|
ইউনাইটেড পাওয়ার |
৬০% |
১৫.৯৪ |
|
বিএসআরএম স্টিল |
৬০% |
১৯.০৩ |
|
বিএসআরএম লিমিটেড |
৫৫% |
২৩.৫৪ |
|
রেনাটা |
৫৫% |
৩১.৭৬ |
|
মতিন স্পিনিং |
৪৫% নগদ ও ১০% বোনাস |
৬.৩৬ |
|
এমজেএল বাংলাদেশ |
৫০% |
১১.০৪ |
|
সাবমেরিন কেবল |
৪৭.৫০% |
১৩.৬১ |
|
সোনালি পেপার |
৪২% |
৭.৩৪ |
|
*ফাইন ফুডস |
৪০.৫% (পরিচালক ৫%) |
১১.৮১ |
|
শাহজিবাজার পাওয়ার |
৪০% |
৬.০৪ |
|
একমি ল্যাব |
৪০% |
১২.৬৫ |
|
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ |
৩৫% |
১০.০০ |
|
ফার্মা এইডস |
৩৫% |
২৮.০৫ |
|
এনভয় টেক্সটাইল |
৩২.৫০% |
৮.২৪ |
|
স্কয়ার টেক্সটাইল |
৩২% |
৪.৫০ |
|
এমএমসিএল প্রাণ |
৩২% |
৫.০৩ |
|
কোহিনুর কেমিক্যাল |
২০% নগদ ও ১২.৫০% বোনাস |
১৭.৬৮ |
|
এপেক্স ফুটওয়্যার |
১৫% নগদ ও ১৫% বোনাস |
৭.৯১ |
|
বাংলাদেশ শিপিং করপোরেশন |
২৫% |
১৯.১১ |
|
সামিট অ্যালায়েন্স |
২৫% |
২.৬১ |
|
মাগুরা মাল্টিপ্লেক্স |
২৫% বোনাস |
২.২৩ |
|
রংপুর ফাউন্ড্রি |
২৩% |
৩.৯০ |
|
ক্রাউন সিমেন্ট |
২২.৫০% |
৫.০৮ |
|
এপেক্স ফুডস |
২০% |
১৪.২১ |
|
এপেক্স স্পিনিং |
২০% |
৩.৩৮ |
|
এসিআই ফরমূলেশনস |
২০% |
৭.৯৬ |
|
হা-ওয়েল টেক্সটাইল |
২০% |
৩.৭১ |
|
এসিআই |
১৫% নগদ ও ৫% বোনাস |
(৮.৫৯) |
|
*এশিয়াটিক ল্যাব |
১০% নগদ ও ১০% বোনাস |
৪.৬৮ |
|
সিভিও পেট্রো |
১৫% |
৪.৯৩ |
|
*প্যারামাউন্ট টেক্সটাইল |
১৫% |
৭.৬১ |
|
*ডরিন পাওয়ার |
১৫% |
৫.০৩ |
|
ওয়াটা কেমিক্যাল |
১৫% |
২.০৮ |
|
নাভানা ফার্মা |
৬% নগদ ও ৮% বোনাস |
৫.৯৩ |
|
*তমিজউদ্দিনটেক্সটাইল |
১৩% |
৪.২৯ |
|
জিকিউ বলপেন |
১২.৫০% |
০.১২ |
|
ইনডেক্স অ্যাগ্রো |
১২.৫০% |
৪.১০ |
|
ইউনিক হোটেল |
১২% |
৩.৫৩ |
|
বিকন ফার্মা |
১১% |
৮.৪১ |
|
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ |
১১% |
১.৩৪ |
|
*সিমটেক্স ইন্ডাস্ট্রিজ |
১১% (পরিচালক ৭%) |
১.২৫ |
|
*আমান ফিড |
১০.৫০% |
০.২৪ |
|
সামিট পাওয়ার |
১০.৫০% |
১.০৪ |
|
কনফিডেন্স সিমেন্ট |
১০% |
১০.২০ |
|
সোনালি আঁশ |
১০% |
৮.৮৭ |
|
আইটি কনসালটেন্টস |
১০% |
৩.১১ |
|
ড্যাফোডিল কম্পিউটার্স |
১০% |
০.১৪ |
|
*মনোস্পুল বাংলাদেশ |
১০% |
৩.২৯ |
|
*লাভেলো আইসক্রিম |
১০% |
২.৫৩ |
|
*ক্রাফটসম্যান ফুটওয়্যার |
১০% |
১.৬২ |
|
*টেকনো ড্রাগস |
১০% |
১.৫১ |
|
আনোয়ারগ্যালভানাইজিং |
১০% |
৮.২৬ |
|
এডিএন টেলিকম |
১০% |
২.২৯ |
|
বিডিকম অনলাইন |
১০% |
০.৮০ |
|
আরগন ডেনিমস |
১০% |
১.১৬ |
|
*আমান কটন |
১০% |
০.৩৭ |
|
প্রিমিয়ার সিমেন্ট |
১০% |
০.৭২ |
|
রহিম টেক্সটাইল |
১০% |
২.৯৭ |
|
কেডিএস এক্সেসরিজ |
১০% |
২.২০ |
|
মালেক স্পিনিং |
১০% |
৬.৯৩ |
|
রানার অটো |
১০% |
১.৭০ |
|
এমবি ফার্মা |
১০% |
১.০৬ |
|
শমরিতা হসপিটাল |
১০% |
১.১২ |
|
জেএমআই সিরিঞ্জ |
১০% |
(২.০০) |
|
কেঅ্যান্ডকিউ |
৫% নগদ ও ৫% বোনাস |
১১.২৫ |
|
কাশেম ইন্ডাস্ট্রিজ |
১০% বোনাস |
১.০৭ |
|
সায়হাম কটন |
৭.৫০% |
১.০৩ |
|
*খুলনা পাওয়ার |
৭.৫০% |
০.৫১ |
|
ফারইস্ট নিটিং |
৬% |
(০.৬৭) |
|
বারাকা পতেঙ্গা |
৫% |
৩.৪৮ |
|
সায়হাম টেক্সটাইল |
৫% |
০.২৯ |
|
পাওয়ার গ্রিড |
৫% |
৩.৮৬ |
|
*ট্রাস্ট ইসলামী লাইফ |
৫% |
০.২০ |
|
শাশা ডেনিমস |
৫% |
১.০৩ |
|
*সোনারগাঁও টেক্সটাইল |
৫% |
০.৪১ |
|
*বেঙ্গল ইউন্ডসোর |
৫% |
০.৫৭ |
|
হাক্কানি পাল্প |
৩% |
০.০৯ |
|
*ন্যাশনাল পলিমার |
৩% |
০.৪২ |
|
ইফাদঅটোজ |
৩% |
০.৪৫ |
|
কপারটেক |
৩% |
০.৭১ |
|
*বঙ্গজ |
৩% |
০.২৪ |
|
অগ্নি সিস্টেমস |
২.৫০% |
০.৯৬ |
|
ইভিন্স টেক্সটাইল |
২.৫০% |
০.৩১ |
|
মোজাফ্ফর হোসাইন |
২.৫০% |
০.৭৪ |
|
সালভো অর্গানিক |
২.৫০% |
০.৭৫ |
|
*জেএমআই হসপিটাল |
২.৫০% |
০.৭১ |
|
নাহি অ্যালুমিনিয়াম |
২.২৫% |
০.৭১ |
|
*ওরিয়ন ইনফিউশন |
২% |
১.৪৩ |
|
*ওয়াইম্যাক্স ইলেকট্রোডস |
২% |
০.৩৮ |
|
বারাকা পাওয়ার |
২% |
১.১০ |
|
*দেশ গার্মেন্টস |
২% |
০.৪৮ |
|
*কুইন সাউথ |
২% |
০.২৮ |
|
*বিডি অটোকারস |
২% |
০.১৬ |
|
*এস্কয়ার নিট |
২% |
(২.৬৮) |
|
তিতাস গ্যাস |
২% |
(৬.০২) |
|
তসরিফা ইন্ডাস্ট্রিজ |
১.৫০% |
০.৩০ |
|
*লীগ্যাছি ফুটওয়্যার |
১% |
০.১১ |
|
*নাভানা সিএনজি |
১% |
০.০৪ |
|
আরডি ফুড |
১% |
০.৫৪ |
|
অলটেক্স |
১% |
০.২৭ |
|
*জেনেক্স ইনফোসিস |
১% |
২.০৩ |
|
ই-জেনারেশন |
১% |
০.৭৭ |
|
*দুলামিয়া কটন |
১% |
০.২০ |
|
আলহাজ্ব টেক্সটাইল |
১% |
(২.৮৫) |
|
*গোল্ডেন হার্ভেস্ট |
১% |
(০.৫৭) |
|
*আফতাব অটো |
১% |
(১.৫৬) |
|
*এনার্জিপ্যাক পাওয়ার |
১% |
(১১.১৬) |
|
*ডমিনেজ স্টিল |
০.৫০% |
(০.২৯) |
|
জিবিবি পাওয়ার |
০.৫০% |
০.০৭ |
|
সিলকো ফার্মা |
০.৫০% |
০.৩৩ |
|
*খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ |
০.২৫% |
০.৩০ |
|
বিবিএস কেবলস |
০.২৫% |
(৫.০৮) |
|
*ওরিজা অ্যাগ্রো |
০.২৫% |
০.৪৫ |
|
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন |
০.২২% |
(০.৫৮) |
|
*আমরা নেটওয়ার্ক |
০.২০% |
(০.৮০) |
|
*ড্রাগণ সোয়েটার |
০.২০% |
(০.৪৫) |
|
*এডভেন্ট ফার্মা |
০.১৫% |
০.৪২ |
|
ইন্দো-বাংলা ফার্মা |
০.১৫% |
০.০১ |
|
কাট্টলি টেক্সটাইল |
০.১০% |
০.০৩ |
|
*ভিএফএস থ্রেড |
০.১০% |
০.০২ |
|
*সিলভা ফার্মা |
০.১০% |
(১.১৯) |
|
ফার কেমিক্যাল |
০.১০% |
(৩.৩৩) |
|
এম.এল ডাইং |
০.১০% |
(০.৯৭) |
|
*মুন্নু ফেব্রিক্স |
০.১০% |
০.০২ |
|
*বিডি থাই ফুড |
০.১০% |
(১.০২) |
|
একমি পেস্টিসাইডস |
০.০২% |
(০.৬৪) |
|
তাল্লু স্পিনিং |
০০ |
(২.৮৪) |
|
এটলাস বাংলাদেশ |
০০ |
(০.৯৭) |
|
ওরিয়ন ফার্মা |
০০ |
(১.৯৩) |
|
শার্প ইন্ডাস্ট্রিজ |
০০ |
(২.৩৯) |
|
মিরাকল ইন্ডাস্ট্রিজ |
০০ |
(৩.১২) |
|
বিডি থাই অ্যালুমিনিয়াম |
০০ |
(২.৪৩) |
|
আজিজ পাইপস |
০০ |
(৩.৭৭) |
|
জিলবাংলা সুগার |
০০ |
(৭২.৩২) |
|
শ্যামপুর সুগার |
০০ |
(৪২.৯৪) |
|
উসমানিয়া গ্লাস |
০০ |
(৪.৭৯) |
|
বিবিএস |
০০ |
(০.৯১) |
|
ইনফরমেশন সার্ভিসেস |
০০ |
(০.৫১) |
|
জাহিন স্পিনিং |
০০ |
(০.৪৮) |
|
পেনিনসুলা চিটাগাং |
০০ |
(০.১৯) |
|
মীর আখতার |
০০ |
(৬.৫৮) |
|
সেন্ট্রাল ফার্মা |
০০ |
(০.১৭) |
|
মুন্নু অ্যাগ্রো |
০০ |
০.০৪ |
|
মুন্নু সিরামিক |
০০ |
০.০৯ |
|
রহিমা ফুড |
০০ |
(০.২৫) |
|
স্টাইলক্রাফট |
০০ |
(০.৩৪) |
|
শেফার্ড ইন্ডাস্ট্রিজ |
০০ |
(১.৬০) |
|
দেশবন্ধু পলিমার |
০০ |
(৩.১৫) |
|
সাফকো স্পিনিং |
০০ |
(৪.৭০) |
|
আইসিবি |
০০ |
(৭.৫২) |
|
রেনউইক যজ্ঞেশ্বর |
০০ |
(১০.৬৩) |
|
জুট স্পিনার্স |
০০ |
(৪০.২০) |
|
বসুন্ধরা পেপার |
০০ |
(৪২.৭৪) |
|
মেঘনা সিমেন্ট |
০০ |
(৬৩.৬৮) |
|
মেঘনা পেট |
০০ |
(০.৭৮) |
|
শাইনপুকুর সিরামিক |
০০ |
(১.৮৮) |
|
অলিম্পিক এক্সেসরিজ |
০০ |
(০.৯৮) |
|
মেঘনা কনডেন্সড মিল্ক |
০০ |
(৬.৫১) |
|
ইস্টার্ন কেবলস |
০০ |
(৪.৬৬) |
|
গ্লোবাল হেভী |
০০ |
(৩.৩০) |
|
গোল্ডেন সন |
০০ |
(৩.০০) |
|
আনলিমা ইয়ার্ন |
০০ |
(৩.০৩) |
|
এপেক্স ট্যানারি |
০০ |
(২০.৫৫) |
|
ইনটেক |
০০ |
(০.৩৩) |
|
মেট্রো স্পিনিং |
০০ |
(২.৬৫) |
