বিনোদন ডেস্ক : দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্তকে এবার দেখা গেল একেবারে ভিন্ন রূপে। পর্দার ব্যস্ততা পেছনে ফেলে স্ত্রী, দুই মেয়ে ও চার নাতি-নাতনিকে নিয়ে গ্রিসে অবসর সময় কাটাচ্ছেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর ছোট মেয়ে সৌন্দর্যা রজনীকান্ত। ছবিগুলো প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়েছে।

ছবিগুলোতে স্ত্রী লতা রজনীকান্ত, দুই মেয়ে ঐশ্বর্যা ও সৌন্দর্যা এবং চার নাতি যাত্রা রাজা, লিঙ্গা রাজা, বেদ ...

বিনোদন ডেস্ক : দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্তকে এবার দেখা গেল একেবারে ভিন্ন রূপে। পর্দার ব্যস্ততা পেছনে ফেলে স্ত্রী, দুই মেয়ে ও চার নাতি-নাতনিকে নিয়ে গ্রিসে অবসর সময় কাটাচ্ছেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর ছোট মেয়ে সৌন্দর্যা রজনীকান্ত। ছবিগুলো প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়েছে।

ছবিগুলোতে স্ত্রী লতা রজনীকান্ত, দুই মেয়ে ঐশ্বর্যা ও সৌন্দর্যা এবং চার নাতি যাত্রা রাজা, লিঙ্গা রাজা, বেদ কৃষ্ণ ও বীরের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে রজনীকান্তকে। একটি ছবিতে স্ত্রী লতার হাত ধরে নাতিদের সঙ্গে হাঁটতে দেখা যায় তাঁকে। পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তগুলোতে ধরা পড়েছেন এই অভিনেতা।

মঙ্গলবার ছবিগুলো প্রকাশ করে সৌন্দর্যা লিখেছেন, গ্রিসের এথেন্সে পরিবারের সঙ্গে অসাধারণ কিছু স্মৃতি তৈরি হয়েছে। এই সুন্দর ছুটির প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তাঁরা।

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের পাশাপাশি বিভিন্ন তারকাও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী রাশি খান্না ছবিগুলোর প্রশংসা করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, জীবনের সব দিক থেকেই সফল রজনীকান্ত। তাঁর এমন সুন্দর পরিবার সত্যিই মুগ্ধ করার মতো।

জানা গেছে, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং সানরাইজার্স হায়দরাবানের অন্যতম মালিক কাব্য মারানের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই পরিবারের সদস্যদের নিয়ে গ্রিসে গিয়েছেন রজনীকান্ত। অনিরুদ্ধ তাঁর আত্মীয়। বিয়ের অনুষ্ঠানে জনপ্রিয় গানের তালে রজনীকান্তের নাচের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি তাঁকে ‘জেলার ২’ ছবিতে দেখা গেছে। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালান। আগামীতে ‘ধর্মন’ ছবিতে দেখা যাবে তাঁকে। ২০২৭ সালে ছবিটি মুক্তির কথা রয়েছে।