অর্থ বাণিজ্য প্রতিবেদক  :    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বীমা দাবি বাবদ মোট ৩ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেছে দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। গ্রুপ বীমা চুক্তির আওতায় গত ১৮ নভেম্বর ডিআরইউর দুই সদস্যের পরিবারের কাছে এ অর্থের চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে রাজধানীর ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বীমা দাবি বাবদ মোট ৩ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেছে দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। গ্রুপ বীমা চুক্তির আওতায় গত ১৮ নভেম্বর ডিআরইউর দুই সদস্যের পরিবারের কাছে এ অর্থের চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে রাজধানীর ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি প্রয়াত ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বীমা দাবির ৩ লাখ টাকা এবং সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এবং ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।