অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২২ নভেম্বর) ব্লক মার্কেটে ৩৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৭৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৮১৭ টি শেয়ার ৯৬ বার হাত বদলের মাধ্যমে ৭৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সায়হাম টেক্সটাইলের ২৯ কোটি ৭ লাখ টাকার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২২ নভেম্বর) ব্লক মার্কেটে ৩৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৭৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৮১৭ টি শেয়ার ৯৬ বার হাত বদলের মাধ্যমে ৭৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সায়হাম টেক্সটাইলের ২৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ মতিন ‍স্পিনিংয়ের ১২ কোটি ৮০ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ জিকিউ বলপেনের ১২ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে।