খেলাধুলা ডেস্ক :   দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘ এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম। আর সাড়ে তিন বছর পর জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন ইয়াসির আলী।

সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে খেলেছিলেন ইয়াসির। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ওয়ানডে দলে সুযোগ পেলেন এই ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ...

খেলাধুলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘ এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম। আর সাড়ে তিন বছর পর জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন ইয়াসির আলী।

সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে খেলেছিলেন ইয়াসির। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ওয়ানডে দলে সুযোগ পেলেন এই ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের ১৫ সদস্যের দল:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।