অর্থ বাণিজ্য প্রতিবেদক :   টানা ছয় কার্যদিবসের উত্থানের পর এক কার্যদিবসের বিরতি দিয়ে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। একই সঙ্গে লেনদেন বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তবে শুধু ডিএসই নয়, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান অব্যাহত রয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : টানা ছয় কার্যদিবসের উত্থানের পর এক কার্যদিবসের বিরতি দিয়ে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। একই সঙ্গে লেনদেন বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তবে শুধু ডিএসই নয়, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান অব্যাহত রয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৮ পয়েন্ট।

এর আগে টানা ছয় কার্যদিবস সূচকটির উত্থান হয়েছিল। ওই ছয় দিনে সূচক বেড়েছিল মোট ১১২ পয়েন্ট। এর মধ্যে আগের কার্যদিবস রবিবার সূচকটি সর্বোচ্চ ৬০ পয়েন্ট বেড়েছিল। এছাড়া বৃহস্পতিবার ৫ পয়েন্ট, বুধবার ৯ পয়েন্ট, মঙ্গলবার ২৯ পয়েন্ট, সোমবার ৩ পয়েন্ট এবং তার আগের রবিবার ১৬ পয়েন্ট বেড়েছিল।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনেও প্রবৃদ্ধি দেখা গেছে। মঙ্গলবার এক্সচেঞ্জটিতে ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৯২০ কোটি ৮২ লাখ টাকা। সেই হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ২২ লাখ টাকা বা প্রায় ১৭ শতাংশ।

বাজার ইতিবাচক প্রবণতা হলেও অধিকাংশ কোম্পানির শেয়ারদরে তা প্রতিফলিত হয়নি। মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে ১৪৬টির বা ৩৮.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৬টির বা ৪৬.৬৮ শতাংশের। আর ৫৫টির বা ১৪.৫৯ শতাংশের দাম অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সিএসইতে ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯০টি কোম্পানির মধ্যে ৮৫টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২ পয়েন্টে।

এর আগের কার্যদিবস সোমবারও এক্সচেঞ্জটিতে সূচকের উত্থান হয়েছিল। সেদিন ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনের পাশাপাশি সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছিল ২১ পয়েন্ট।