লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - মালেক স্পিনিংয়ের ৪২.৫১ কোটি টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৪২.১১ কোটি টাকার, বেক্সিমকোর ২৯.২২ কোটি টাকার, শাহজিবাজার পাওয়ারের ২৭.৬০ কোটি টাকা, ফারইস্ট নিটিংয়ের ২৬.৮৫ কোটি ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - মালেক স্পিনিংয়ের ৪২.৫১ কোটি টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৪২.১১ কোটি টাকার, বেক্সিমকোর ২৯.২২ কোটি টাকার, শাহজিবাজার পাওয়ারের ২৭.৬০ কোটি টাকা, ফারইস্ট নিটিংয়ের ২৬.৮৫ কোটি টাকা, সিটি ব্যাংকের ২২.০০ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ২১.৭৫ কোটি টাকার, প্রাইম ব্যাংকের ২১.৬৭ কোটি টাকা ও প্যারামাউন্ট টেক্সটাইলের ২১.৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
