অলিম্পিক সিমেন্টের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ সিমেন্ট
অর্থ বাণিজ্য প্রতিবেদক : উৎপাদন ও পরিচালন কার্যক্রমে নমনীয়তা বাড়াতে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, পরিচালনা পর্ষদ অলিম্পিক সিমেন্টের সঙ্গে চুক্তি করার অনুমোদন দিয়েছে। এ চুক্তির আওতায় বরিশালে অবস্থিত অলিম্পিক সিমেন্ট কারখানায় হাইডেলবার্গ সিমেন্টের জন্য সিমেন্ট উৎপাদন করা হবে।
চুক্তি অনুযায়ী, উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও প্যাকেটজাত করার উপকরণ সরবরাহ করবে হাইডেলবার্গ সিমেন্ট। ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : উৎপাদন ও পরিচালন কার্যক্রমে নমনীয়তা বাড়াতে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, পরিচালনা পর্ষদ অলিম্পিক সিমেন্টের সঙ্গে চুক্তি করার অনুমোদন দিয়েছে। এ চুক্তির আওতায় বরিশালে অবস্থিত অলিম্পিক সিমেন্ট কারখানায় হাইডেলবার্গ সিমেন্টের জন্য সিমেন্ট উৎপাদন করা হবে।
চুক্তি অনুযায়ী, উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও প্যাকেটজাত করার উপকরণ সরবরাহ করবে হাইডেলবার্গ সিমেন্ট। পাশাপাশি কোম্পানিটির নির্ধারিত গুণগত মান এবং প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ করে উৎপাদন করতে হবে।
কোম্পানিটির ব্যবসায়িক চাহিদা পূরণ এবং উৎপাদন কার্যক্রমে নমনীয়তা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে ছয় মাস নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে পরবর্তী সময়ে এ মেয়াদ বাড়ানো যাবে।
