বিনোদন প্রতিবেদক : পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিচ্ছেদের খবর জানান ন্যান্সি। সেখানে তিনি লেখেন, মেহেদী ও তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন একসঙ্গে পথচলা, অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর তাঁরা এখন পৃথকভাবে জীবন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের কাছে ...

ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের কাছে এই সময়ে তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করেছেন গায়িকা। একই সঙ্গে ব্যক্তিগত পরিসর বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে ন্যান্সি আরও লিখেছেন, জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মান্সিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে চান তিনি। কঠিন সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। পরের বছর জুনে তাঁদের ঘরে জন্ম নেয় এক কন্যাসন্তান।

এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল ন্যান্সির। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এ সংসারে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। দ্বিতীয় সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে তাঁর। ২০২১ সালে ওই সংসারের বিচ্ছেদের খবর জানান গায়িকা।

২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন ন্যান্সি। এরপর অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন এই শিল্পী।