অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ার বিক্রির বিষয়ে ক্রেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৫ নভেম্বর বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের সঙ্গে প্রস্তাবিত ক্রেতাদের এ চুক্তি সম্পন্ন হয়।

প্রস্তাবিত ক্রেতারা হলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসাহ আহমেদ, তাসমিনা আহমেদ ও আব্রার সৈয়দ আহমেদ।

তবে শেয়ার বিক্রি ও হস্তান্তরের এ লেনদেন সম্পন্ন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ার বিক্রির বিষয়ে ক্রেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৫ নভেম্বর বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের সঙ্গে প্রস্তাবিত ক্রেতাদের এ চুক্তি সম্পন্ন হয়।

প্রস্তাবিত ক্রেতারা হলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসাহ আহমেদ, তাসমিনা আহমেদ ও আব্রার সৈয়দ আহমেদ।

তবে শেয়ার বিক্রি ও হস্তান্তরের এ লেনদেন সম্পন্ন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, চুক্তির অনুলিপি জমা দিতে কোম্পানিকে অনুরোধ করা হয়েছে। তবে এখনো ডিএসই চুক্তির অনুলিপি পায়নি।