বিনিয়োগকারীরা হারালো ৩ হাজার ১০৩ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১৯-২৬ নভেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে।তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৩ হাজার ১০৩ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২০ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৩ হাজার ১০৩ কোটি ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১৯-২৬ নভেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে।তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৩ হাজার ১০৩ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২০ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৩ হাজার ১০৩ কোটি টাকা বা ০.৪৬ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৮৪১ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪৩ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৯৮ কোটি ৩৫ লাখ টাকার বা ২০ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫২৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বা ১.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৬৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮১ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯ টির বা ৩১.২৩ শতাংশের, কমেছে ২২০ টির বা ৫৭.৭৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির বা ১১.০২ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৪৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৫৭ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭ টির দর বেড়েছে, ১৫০ টির দর কমেছে এবং ৩৫ টির দর অপরিবর্তিত রয়েছে।
