শাহরুখ-কারিনার ‘ড্যাডি কুল’, নতুন গানে মুগ্ধ ভক্তরা
বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানের পুরনো জুটি ফিরল নতুন রূপে। ‘কিং’ সিনেমার একটি গানে একসঙ্গে দেখা গেছে শাহরুখ ও কারিনাকে। শুক্রবার সন্ধ্যায় গানটি প্রকাশের পর থেকেই দুই তারকার রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

‘ড্যাডি কুল’ শিরোনামের গানটিতে ১৯৭৬ সালে প্রকাশিত বনি এমের জনপ্রিয় গানের সুর ব্যবহার করা হয়েছে। পুরনো গানের সুরের সঙ্গে নতুন সংগীতের মিশেলে তৈরি হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানটির কথা লিখেছেন কুমার এবং সুর করেছেন সচিন-জিগর।
গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে ফিরলাম।’ গান প্রকাশের পর শাহরুখ ও কারিনার রসায়ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁদের ভক্তরা। অনেকেই দুই তারকার আগের সিনেমা ‘ডন’-এর ‘ইয়ে মেরা দিল’ এবং ‘রা-ওয়ান’-এর ‘ছম্মক ছল্লো’ গানের স্মৃতিও সামনে এনেছেন।
গানটিতে লাল রঙের পোশাকে কারিনার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে ধূসর চুল ও কালো পোশাকে শাহরুখকে দেখা গেছে ভিন্ন এক সাজে। দুই তারকার উপস্থিতি ও নাচের দৃশ্য গানটিতে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
আশির দশকের ডিস্কো গানের আবহ ফিরিয়ে আনা এই গান বড়দিন, পিকনিক ও বর্ষবরণের উৎসবে জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন ভক্তরা।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও কারিনা ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন ও সুহানা খানসহ অনেকে।