নতুন সিনেমা ‘ইথা’র চরিত্রের প্রয়োজনে ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে বাড়তি ওজন নিয়ে নাচের মহড়া করতে গিয়ে নানা শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। এমনকি শুটিংয়ের দ্বিতীয় দিনই গুরুতর চোট পান এই অভিনেত্রী।

সিনেমাটির নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট সম্প্রতি শ্রদ্ধার শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, পরিচালক লক্ষ্মণ উতেকর সিনেমাটির দৃশ্য ধারণ করেছেন উল্টো ক্রমে। ফলে শেষের দিকের গানের দৃশ্য দিয়েই শুটিং শুরু হয়। ওই সময় ...

নতুন সিনেমা ‘ইথা’র চরিত্রের প্রয়োজনে ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে বাড়তি ওজন নিয়ে নাচের মহড়া করতে গিয়ে নানা শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। এমনকি শুটিংয়ের দ্বিতীয় দিনই গুরুতর চোট পান এই অভিনেত্রী।

সিনেমাটির নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট সম্প্রতি শ্রদ্ধার শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, পরিচালক লক্ষ্মণ উতেকর সিনেমাটির দৃশ্য ধারণ করেছেন উল্টো ক্রমে। ফলে শেষের দিকের গানের দৃশ্য দিয়েই শুটিং শুরু হয়। ওই সময় চরিত্রের প্রয়োজনে শ্রদ্ধার ওজন প্রায় ১০ থেকে ১২ কেজি বেড়েছিল। বাড়তি ওজনের কারণে দ্রুত নাচের মুদ্রা পরিবর্তন করতে গিয়ে তাঁর হাঁটু ও পায়ের পেশিতে চাপ পড়ছিল। এ কারণে নাচের মহড়ার পাশাপাশি শারীরিক প্রস্তুতিতেও বাড়তি সময় দিতে হয়েছে।

বৈভবী জানান, শুটিংয়ের দ্বিতীয় দিন দুপুরের খাবারের বিরতির আগে খালি পায়ে নাচছিলেন শ্রদ্ধা। দিনের গরমে মেঝে উত্তপ্ত হয়ে ওঠায় নাচের সময় পায়ের সঙ্গে মেঝের ঘর্ষণে তিনি চোট পান। এ ঘটনায় পুরো দলের মনোবলেও প্রভাব পড়ে।

তবে চোটের কারণে কাজ বন্ধ রাখতে হয় প্রায় ছয় সপ্তাহ থেকে দুই মাস। এ সময় শ্রদ্ধাকে কঠোর ফিজিওথেরাপি নিতে হয়েছে। পরে নতুন উদ্যমে শুটিং শুরু হলে প্রতিটি লাবনি নাচের আগে ও পরে ওয়ার্মআপ, কুলডাউন এবং ফিজিওথেরাপির ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়।

মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবনি নৃত্যধারার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ইথা’। শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুর ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।