অর্থ বাণিজ্য প্রতিবেদক : বার্ষিক প্রতিবেদনের মান ও উপস্থাপনায় উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ৩৫ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড-২০২৫-এর সামগ্রিক বিজয়ী হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতে স্বর্ণপদক অর্জন করেছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বার্ষিক প্রতিবেদনের মান ও উপস্থাপনায় উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ৩৫ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড-২০২৫-এর সামগ্রিক বিজয়ী হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতে স্বর্ণপদক অর্জন করেছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ স্বাগত বক্তব্য দেন।

বেসরকারি ব্যাংক খাতে যৌথভাবে স্বর্ণপদক পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। যৌথভাবে রৌপ্যপদক অর্জন করেছে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক। ঢাকা ব্যাংক পেয়েছে ব্রোঞ্জপদক। আর সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক পেয়েছে মেধার স্বীকৃতিসনদ।

আর্থিক সেবা খাতে ব্রোঞ্জপদক অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স। মেধার স্বীকৃতিসনদ পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স ও ডিবিএইচ ফাইন্যান্স।

উৎপাদন খাতে স্বর্ণপদক পেয়েছে সামগ্রিক বিজয়ী বিএসআরএম স্টিলস। এ ছাড়া রৌপ্যপদক অর্জন করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস। মেধার স্বীকৃতিসনদ পেয়েছে ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও আরএকে সিরামিকস।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে মেধার স্বীকৃতিসনদ অর্জন করেছে সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বহুমুখী ব্যবসা খাতে একই স্বীকৃতি পেয়েছে এসিআই।

বীমা খাতে সাধারণ বীমা বিভাগে স্বর্ণপদক পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, রৌপ্যপদক গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ব্রোঞ্জপদক সেনা ইন্স্যুরেন্স। জীবনবীমা বিভাগে রৌপ্যপদক অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) খাতে স্বর্ণপদক পেয়েছে ব্র্যাক, রৌপ্যপদক শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন এবং ব্রোঞ্জপদক সাজেদা ফাউন্ডেশন। এ ছাড়া মেধার স্বীকৃতিসনদ পেয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে স্বর্ণপদক অর্জন করেছে রবি আজিয়াটা এবং ব্রোঞ্জপদক পেয়েছে গ্রামীণফোন। সেবা খাতে মেধার স্বীকৃতিসনদ পেয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। কৃষি খাতে ব্রোঞ্জপদক অর্জন করেছে এসিআই ফর্মুলেশনস।

বিশেষায়িত বিভাগে করপোরেট সুশাসন খাতে স্বর্ণপদক পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক, রৌপ্যপদক আইডিএলসি ফাইন্যান্স এবং ব্রোঞ্জপদক আরএকে সিরামিকস। মেধার স্বীকৃতিসনদ পেয়েছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও রেকিট বেনকিজার বাংলাদেশ।

সমন্বিত প্রতিবেদন বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স, রৌপ্যপদক আইপিডিসি ফাইন্যান্স এবং ব্রোঞ্জপদক শাহজালাল ইসলামী ব্যাংক। এ ছাড়া মেধার স্বীকৃতিসনদ পেয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।