অর্থ বাণিজ্য প্রতিবেদক  :    টানা দুই কার্যদিবস দরপতনের পর দেশের শেয়ারবাজারে আবারও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ২৬ শতাংশ। বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বা প্রায় ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : টানা দুই কার্যদিবস দরপতনের পর দেশের শেয়ারবাজারে আবারও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ২৬ শতাংশ। বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বা প্রায় শূন্য দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬০ পয়েন্টে। এর আগে টানা দুই কার্যদিবস সূচকটি কমেছিল। গত বৃহস্পতিবার সূচক কমেছিল ৭ পয়েন্ট। তার আগের দিন বুধবার কমেছিল ৫৫ পয়েন্ট। দুই দিনে মোট ৬২ পয়েন্ট হারানোর পর রবিবার আবারও ঘুরে দাঁড়িয়েছে বাজার।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। রবিবার এক্সচেঞ্জটিতে ৮৮৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮০ কোটি ৮০ লাখ টাকা বা প্রায় ২৬ শতাংশ।

দরবৃদ্ধির দিক থেকেও বাজারে ইতিবাচক চিত্র দেখা গেছে। রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে ২১২টির বা ৫৫ দশমিক ৬৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১২৩টির বা ৩২ দশমিক ২৮ শতাংশের দাম কমেছে। আর ৪৬টির বা ১২ দশমিক ০৭ শতাংশের দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া অর্ধেকের বেশি কোম্পানির শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রবিবার সূচক বেড়েছে। তবে সেখানে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন এক্সচেঞ্জটিতে ২৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৪৬ লাখ টাকা।

রবিবার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৮টি কোম্পানির মধ্যে ৯৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৬৫টির দর কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে এক্সচেঞ্জটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১ পয়েন্টে। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার সূচকটি ৩৯ পয়েন্ট কমেছিল।