মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের টিকে থাকা নিয়ে শঙ্কা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে। যাতে এ কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে নিট ৩ কোটি ৩০ লাখ টাকা লোকসান হয়েছে। যে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (২.৭৫) টাকা ও নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক (০.০২) টাকা হয়েছে।
মেঘনা পেট ...

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের এই সংকট কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
আরও পড়ুন.....
ঝুঁকিতে পদ্মা অয়েলের ১৯৩ কোটি টাকার এফডিআর
উল্লেখ্য, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ১২ কোটি টাকা। এরমধ্যে ৫৬.৪৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। বুধবার (০৯ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৩.৫০ টাকায়।