Arthobanizzo | Trustable for economics

ওয়ালটনের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

ওয়ালটনের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন

<time class="op-published" datetime="Wed, 12 Aug 2026 08:52:45 +0600">Wed, 12 Aug 2026 08:52:45 +0600</time>
<time class="op-modified" datetime="Wed, 12 Aug 2026 08:52:45 +0600">Wed, 12 Aug 2026 08:52:45 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে অ-তালিকাভুক্ত ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ (মার্জার) অনুমোদন দিয়েছে হাইকোর্ট। এর ফলে গ্রুপটির করপোরেট পুনর্গঠনের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো।

তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে অ-তালিকাভুক্ত ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণে অনুমোদন দিয়েছে হাইকোর্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, গত ২৯ জুলাই হাইকোর্ট এ-সংক্রান্ত রায় ও আদেশ দেন। সম্প্রতি কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে সেই আদেশ হাতে পেয়েছে।

অনুমোদিত একীভূতকরণ পরিকল্পনা অনুযায়ী, ওয়ালটন ডিজি-টেক হবে ...
তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে অ-তালিকাভুক্ত ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ (মার্জার) অনুমোদন দিয়েছে হাইকোর্ট। এর ফলে গ্রুপটির করপোরেট পুনর্গঠনের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো।

তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে অ-তালিকাভুক্ত ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণে অনুমোদন দিয়েছে হাইকোর্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, গত ২৯ জুলাই হাইকোর্ট এ-সংক্রান্ত রায় ও আদেশ দেন। সম্প্রতি কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে সেই আদেশ হাতে পেয়েছে।

অনুমোদিত একীভূতকরণ পরিকল্পনা অনুযায়ী, ওয়ালটন ডিজি-টেক হবে ট্রান্সফারর (Transferor) কোম্পানি এবং ওয়ালটন হাই-টেক হবে ট্রান্সফারি (Transferee) কোম্পানি। একীভূতকরণ সম্পন্ন হলে ওয়ালটন ডিজি-টেকের সম্পদ, দায় ও ব্যবসা ওয়ালটন হাই-টেকের অধীনে চলে যাবে।

কোম্পানিটির ভাষ্য, এই একীভূতকরণের মাধ্যমে ওয়ালটন হাই-টেকের পণ্যের পরিধি আরও সম্প্রসারিত হবে। এর আওতায় ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), আইটি অ্যাকসেসরিজ এবং ইলেকট্রিক বাইকের মতো পণ্য যুক্ত হবে।

এছাড়া পরিচালন ব্যয় কমানো, কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত ও উদ্ভাবনী সক্ষমতার সমন্বয়, বাজার সম্প্রসারণ এবং প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছে কোম্পানিটি।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ওয়ালটন হাই-টেকের পরিচালনা পর্ষদ কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী প্রস্তাবিত একীভূতকরণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন করে।

চলতি বছরের জুনে অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ার বিনিময়ের অনুপাতও অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ালটন ডিজি-টেকের প্রতি ৩৮ দশমিক ৪৫টি শেয়ারের বিপরীতে ওয়ালটন হাই-টেকের ১টি শেয়ার দেওয়া হবে। এ হিসেবে ওয়ালটন ডিজি-টেকের ৩ কোটি শেয়ারের বিপরীতে ওয়ালটন হাই-টেক নতুন করে ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি শেয়ার ইস্যু করবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চলতি বছরের মার্চ মাসে এই একীভূতকরণে অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করে।

ওয়ালটনের তথ্য অনুযায়ী, আট বছরের বেশি সময় ধরে পরিচালিত ওয়ালটন ডিজি-টেক বর্তমানে ৩৬টি ব্র্যান্ডের অধীনে ১২৩টির বেশি প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৩০ কোটি টাকা, রাজস্ব ১ হাজার ১৫ দশমিক ৯১ কোটি টাকা এবং কর-পরবর্তী নিট মুনাফা ১৮ দশমিক ১৪ কোটি টাকা।

</body>
</html>

৩ বন্ধ পাটকলের ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

৩ বন্ধ পাটকলের ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো

<time class="op-published" datetime="Wed, 12 Aug 2026 08:29:38 +0600">Wed, 12 Aug 2026 08:29:38 +0600</time>
<time class="op-modified" datetime="Wed, 12 Aug 2026 08:29:38 +0600">Wed, 12 Aug 2026 08:29:38 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে মিল তিনটির ইজারা নিয়েছে। এতে ১১ হাজার ৬২৯ জনের নতুন কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)।

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল নতুন করে চালু করতে বেসরকারি খাতকে দায়িত্ব দিয়েছে সরকার। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে চুক্তির মাধ্যমে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল ও ...

দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে মিল তিনটির ইজারা নিয়েছে। এতে ১১ হাজার ৬২৯ জনের নতুন কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)।

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল নতুন করে চালু করতে বেসরকারি খাতকে দায়িত্ব দিয়েছে সরকার। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে চুক্তির মাধ্যমে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ মিল তিনটির ইজারা নিয়েছে।

মঙ্গলবার ঢাকায় বিজেএমসির সঙ্গে দুই প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তারেক রহমান উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান শিপলু বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড পরিচালনা করবে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড পরিচালনার দায়িত্ব পেয়েছে হ্যামকো গ্রুপ।

বিজেএমসি জানায়, তিনটি পাটকল চালু করতে মোট প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ১১ হাজার ৬২৯ জনের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। উৎপাদন শুরু হলে তিনটি কারখানার সম্ভাব্য বার্ষিক সম্মিলিত টার্নওভার হবে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।

প্রকল্পভিত্তিক পরিকল্পনা অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসে প্রাণ-আরএফএল প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে প্রায় ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান হবে এবং সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় ৫০০ কোটি টাকা।

একইভাবে খুলনার স্টার জুট মিলসে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রাণ-আরএফএল। এ মিলেও ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বার্ষিক টার্নওভারের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

অন্যদিকে, খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলসে হ্যামকো গ্রুপ প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগ করবে। কারখানাটি চালু হলে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান হবে এবং সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় ১৭৫ কোটি টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে ১৪টি পাটকল ইজারা দিয়ে হস্তান্তর করা হয়েছে এবং ৯টি পাটকলে ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীসহ বিজেএমসি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

</body>
</html>

বাংলাদেশে বিনিয়োগে জ্বালানি নিশ্চয়তার ওপর জোর মার্কিন ব্যবসায়ীদের
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

বাংলাদেশে বিনিয়োগে জ্বালানি নিশ্চয়তার ওপর জোর মার্কিন ব্যবসায়ীদের

<time class="op-published" datetime="Wed, 12 Aug 2026 08:21:39 +0600">Wed, 12 Aug 2026 08:21:39 +0600</time>
<time class="op-modified" datetime="Wed, 12 Aug 2026 08:21:39 +0600">Wed, 12 Aug 2026 08:21:39 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, নীতিগত স্থিতিশীলতা এবং কাস্টমস ও লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। একই সঙ্গে বুদ্ধিবৃত্তিক সম্পদের (আইপি) সুরক্ষা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও টেকসই নীতিগত সহায়তার ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ ...
বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, নীতিগত স্থিতিশীলতা এবং কাস্টমস ও লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। একই সঙ্গে বুদ্ধিবৃত্তিক সম্পদের (আইপি) সুরক্ষা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও টেকসই নীতিগত সহায়তার ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করতে কাস্টমস ও লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন এবং বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষায় সরকারের ধারাবাহিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তারা।

মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় উঠে আসে। ২৫টি শীর্ষস্থানীয় মার্কিন প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন প্রতিনিধি এই সফরে অংশ নেন, যা বাংলাদেশ সফরকারী অন্যতম বৃহৎ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল হিসেবে বিবেচিত হচ্ছে।

বাণিজ্য ও বিনিয়োগ বিশ্লেষকদের মতে, এ ধরনের সফরের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের বিনিয়োগ ঘোষণা নয়; বরং বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ মূল্যায়ন, সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে ধারণা নেওয়া এবং এখানে কার্যরত মার্কিন কোম্পানিগুলোর অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি জানার মাধ্যমে ভবিষ্যৎ বিনিয়োগের ভিত্তি তৈরি করা।

বিশ্লেষকদের ভাষ্য, এ ধরনের প্রতিনিধিদল সফর শেষে তাদের পর্যবেক্ষণ নিজ দেশের নীতিনির্ধারক ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে প্রতিবেদন আকারে তুলে ধরে। ফলে তাৎক্ষণিক চুক্তি না হলেও এসব সফর ভবিষ্যতে বড় আকারের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৈঠকে বিডার পক্ষ থেকে জানানো হয়, দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকার ইতোমধ্যে একাধিক কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করেছে। সম্প্রতি বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে একটি সমন্বিত বিনিয়োগ সংস্থা গঠনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা একক প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় সেবা পাবেন।

মার্কিন প্রতিনিধিদল সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানালেও আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে শুল্ক ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়।

বিডার কর্মকর্তারা মনে করছেন, এই সফর থেকে তাৎক্ষণিক কোনো বড় বিনিয়োগ ঘোষণার সম্ভাবনা না থাকলেও, বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমের প্রতি মার্কিন বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। দীর্ঘমেয়াদে এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বাংলাদেশকে আরও প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

</body>
</html>

বিনিয়োগে নতুন দুয়ার খুলল বিএসইসি
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

বিনিয়োগে নতুন দুয়ার খুলল বিএসইসি

<time class="op-published" datetime="Wed, 12 Aug 2026 08:16:17 +0600">Wed, 12 Aug 2026 08:16:17 +0600</time>
<time class="op-modified" datetime="Wed, 12 Aug 2026 08:16:17 +0600">Wed, 12 Aug 2026 08:16:17 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনিয়োগ নীতিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদিত বিনিয়োগের ক্ষেত্র দুই থেকে বেড়ে চারটিতে উন্নীত হলেও শেয়ারবাজারে সরাসরি শেয়ার কেনাবেচার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধু বিএসইসির কর্মকর্তা-কর্মচারী নয়, দেশের শেয়ারবাজারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত আরও কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও ...
শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনিয়োগ নীতিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদিত বিনিয়োগের ক্ষেত্র দুই থেকে বেড়ে চারটিতে উন্নীত হলেও শেয়ারবাজারে সরাসরি শেয়ার কেনাবেচার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধু বিএসইসির কর্মকর্তা-কর্মচারী নয়, দেশের শেয়ারবাজারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত আরও কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও একই নীতি কার্যকর হবে।

এ তালিকায় রয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি বাজারের অবকাঠামো ও প্রশিক্ষণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের জন্যও অভিন্ন বিনিয়োগ নীতি প্রযোজ্য হবে।

কমিশনের নথি অনুযায়ী, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী কর্তৃক শেয়ারবাজারে বিনিয়োগ-সংক্রান্ত নীতিমালা, ২০২১’ অনুমোদন না দিয়ে পৃথক প্রশাসনিক আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই বছরের ৩ মার্চ জারি করা অফিস আদেশে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের নন-কনভার্টিবল বন্ড ও ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়।

সর্বশেষ সিদ্ধান্তে সেই দুই বিনিয়োগ মাধ্যম বহাল রেখে নতুন করে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রিইট) যুক্ত করা হয়েছে। ফলে অনুমোদিত বিনিয়োগের ক্ষেত্র দুই থেকে বেড়ে চারটিতে উন্নীত হলো। এর মাধ্যমে কর্মীদের জন্য বৈচিত্র্যময় ও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করা হলেও শেয়ার বা অন্যান্য সিকিউরিটিজে সরাসরি বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। কারণ, বিএসইসি ও শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা দায়িত্ব পালনের সময় বাজার, তালিকাভুক্ত কোম্পানি, লেনদেন ও নিয়ন্ত্রক সিদ্ধান্তসংক্রান্ত সংবেদনশীল তথ্যের সংস্পর্শে আসেন। এ অবস্থায় স্বার্থের সংঘাত এবং অভ্যন্তরীণ তথ্যের অপব্যবহারের ঝুঁকি কমাতেই সরাসরি শেয়ার বিনিয়োগের সুযোগ সীমিত রাখা হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক আদেশ জারি করবে কমিশনের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ। অন্যদিকে স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম ও বিএএসএমের কর্মীদের ক্ষেত্রে একই ধরনের নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি কমিশনের আইন বিভাগে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন বলেন, বিএসইসিসহ শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নতুন বিনিয়োগ খাত যুক্ত করা ইতিবাচক উদ্যোগ। তবে এ সুবিধা বাস্তবায়নের ক্ষেত্রে এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের স্বার্থের সংঘাত বা সংবেদনশীল তথ্যের অপব্যবহারের সুযোগ সৃষ্টি না হয়।

</body>
</html>

টপ এন্ড টি–টোয়েন্টির বাংলাদেশ দল ঘোষণা, আন্তর্জাতিক অভিজ্ঞ মাত্র ৭ জন
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

টপ এন্ড টি–টোয়েন্টির বাংলাদেশ দল ঘোষণা, আন্তর্জাতিক অভিজ্ঞ মাত্র ৭ জন

<time class="op-published" datetime="Tue, 11 Aug 2026 19:57:44 +0600">Tue, 11 Aug 2026 19:57:44 +0600</time>
<time class="op-modified" datetime="Tue, 11 Aug 2026 19:57:44 +0600">Tue, 11 Aug 2026 19:57:44 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

অর্থ বাণিজ্য ডেস্ক :   অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের এইচপি (হাই পারফরম্যান্স) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরের নেতৃত্বে ঘোষিত এ দলে জায়গা পেয়েছেন ৭ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়। তাঁদের মধ্যে একমাত্র ৩৪ বছর বয়সী সাব্বির রহমানেরই ক্রিকেটের তিন সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলা বাকি ৬ ক্রিকেটার হলেন: রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও ...
অর্থ বাণিজ্য ডেস্ক :   অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের এইচপি (হাই পারফরম্যান্স) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরের নেতৃত্বে ঘোষিত এ দলে জায়গা পেয়েছেন ৭ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়। তাঁদের মধ্যে একমাত্র ৩৪ বছর বয়সী সাব্বির রহমানেরই ক্রিকেটের তিন সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলা বাকি ৬ ক্রিকেটার হলেন: রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

অস্ট্রেলিয়ার ডারউইনে এ নিয়ে তৃতীয়বার টপ এন্ড টি-টুয়েন্টিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগের দুই আসরের একটিতে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশ এইচপি দলের।

এবারের দলটি নিয়ে প্রথম আলোর মুখোমুখি হয়ে নির্বাচক নাঈম ইসলাম বলেন, ‘আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যেন জাতীয় দলের ব্যাকআপ আরও উন্নত হয়। এ ছাড়া অনেক তরুণ ক্রিকেটারও আছে। তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবে। আপনি যদি দেখেন, এই দলে শামীমও আছে। আমরা চাচ্ছি সে যেন কিছু রান করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।’

বাংলাদেশ এইচপি দলে সাধারণত উদীয়মান তরুণদের সুযোগ দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে ৩০ পার হওয়া ক্রিকেটারদের রাখা নিয়ে সমালোচনা চলছে। ডারউইনমুখী এবারের দলেও আছেন সাব্বির রহমান ও আবু হায়দারের মতো অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক ইরফান শুক্কুরের বয়সও ৩৩ বছর।

এইচপি দলে অপেক্ষাকৃত বয়স্ক ও অভিজ্ঞদের রাখার কারণ ব্যাখ্যা করে নাঈম ইসলাম বলেন, ‘কোনো ক্রিকেটারের যদি দুই বছরও ভালো কিছু দেওয়ার সামর্থ্য থাকে, আমরা সেটাকে ব্যবহার করতে চাই। যুব দল পেরিয়ে আসা ক্রিকেটারদের জন্য এখন অনূর্ধ্ব-২৩ প্রোগ্রাম চালু হয়েছে। অভিজ্ঞ যাঁরা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করবে, তাদেরও তো একটা মোটিভেশনের দরকার আছে। তারা যদি সুযোগ পায়, এটা দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে।’

আগামী ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে টপ এন্ড টি-টুয়েন্টির এবারের আসর। বাংলাদেশ এইচপি দলসহ মোট ৯টি দল এতে অংশ নিচ্ছে। বাকি ৮টি দল হলো—নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, শিকাগো কিংসভেন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেনস ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

সেমিফাইনাল ও ফাইনালের আগে অংশগ্রহণকারী প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ এইচপি। এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেন্স একাডেমি, ২৪ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া একাদশ, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ এইচপি দল:

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান, জিসান আলম, মেহরব হাসান, সামিউন বাসীর, সাব্বির রহমান, রোহান উদ দৌলা, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

</body>
</html>

মোস্তাফিজকে ধরে রাখল দল, বাদ পড়লেন সাকিব ও তাসকিন
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

মোস্তাফিজকে ধরে রাখল দল, বাদ পড়লেন সাকিব ও তাসকিন

<time class="op-published" datetime="Tue, 11 Aug 2026 19:48:23 +0600">Tue, 11 Aug 2026 19:48:23 +0600</time>
<time class="op-modified" datetime="Tue, 11 Aug 2026 19:48:23 +0600">Tue, 11 Aug 2026 19:48:23 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

অর্থ বাণিজ্য ডেস্ক :   বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রাখল আইএল টি-টুয়েন্টির দল দুবাই ক্যাপিটালস। তবে নিলামের আগে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে এমআই এমিরেটস ও শারজা ওয়ারিয়র্স।

আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএল টি-টুয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্টের নিলাম হবে ১ অক্টোবর। এর আগে দলগুলো আজ তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। মোস্তাফিজ ছাড়া দুবাই ধরে রেখেছে রোভম্যান পাওয়েল, মার্কাস স্টয়নিস ও নূর আহমেদকে।

গত ...

গত বছর দুবাইয়ের হয়ে ৮ ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। ৮ ম্যাচে বাঁহাতি এই পেসার নিয়েছিলেন ১৫ উইকেট। দলকে তুলেছিলেন প্লে-অফে।

মোস্তাফিজের তুলনায় সাকিব-তাসকিন তেমন ভালো করতে পারেননি। এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলে ৫ ইনিংসে মাত্র ১২২.৩৪ স্ট্রাইক রেটে সাকিব করেছিলেন ১১৫ রান। আর বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট।

তাসকিন সাকিবের চেয়ে ভালো করেছিলেন। শারজার হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তাসকিন। শারজা এবার ধরে রেখে শুধু সিকান্দার রাজাকে। নতুন চুক্তিতে তারা দলে নিয়েছে অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিলকে।

</body>
</html>

রেকর্ড উত্থানের পরও কোরিয়ান শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সংকট
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

রেকর্ড উত্থানের পরও কোরিয়ান শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সংকট

<time class="op-published" datetime="Tue, 11 Aug 2026 19:27:18 +0600">Tue, 11 Aug 2026 19:27:18 +0600</time>
<time class="op-modified" datetime="Tue, 11 Aug 2026 19:27:18 +0600">Tue, 11 Aug 2026 19:27:18 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

অর্থ-বাণিজ্য প্রতিবেদক :   রেকর্ড উত্থানের পরও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, বাজারে স্বল্পমেয়াদি বা ‘ফাস্ট মানি’র আধিপত্য বাড়লেও স্থায়ী প্রাতিষ্ঠানিক মূলধনের অভাব কসপি সূচককে চরম অস্থিরতার মুখে ফেলছে।

প্রেসিডেন্ট লি জে-মিউং দায়িত্ব নেওয়ার পর কসপি সূচককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য ঘোষণা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বৈশ্বিক উত্থান এবং সেমিকন্ডাক্টর খাতের শক্তিশালী পারফরম্যান্সে সেই লক্ষ্য বাস্তবায়নের গতি তৈরি হয়। বিশেষ করে স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে ...
অর্থ-বাণিজ্য প্রতিবেদক :   রেকর্ড উত্থানের পরও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, বাজারে স্বল্পমেয়াদি বা ‘ফাস্ট মানি’র আধিপত্য বাড়লেও স্থায়ী প্রাতিষ্ঠানিক মূলধনের অভাব কসপি সূচককে চরম অস্থিরতার মুখে ফেলছে।

প্রেসিডেন্ট লি জে-মিউং দায়িত্ব নেওয়ার পর কসপি সূচককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য ঘোষণা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বৈশ্বিক উত্থান এবং সেমিকন্ডাক্টর খাতের শক্তিশালী পারফরম্যান্সে সেই লক্ষ্য বাস্তবায়নের গতি তৈরি হয়। বিশেষ করে স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সের শেয়ারের দাম বাড়ায় কসপি সূচক চলতি বছরের ২২ জুন রেকর্ড ৯,১১৪.৫৫ পয়েন্টে ওঠে।

তবে এই উত্থান দীর্ঘস্থায়ী হয়নি। বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অভাবে আগস্টের মাঝামাঝি সময়ে সূচক নেমে আসে ৬,২০০ পয়েন্টের ঘরে। এতে বাজারে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়েছে।

কোরিয়া কর্পোরেট গভর্নেন্স ফোরামের তথ্য অনুযায়ী, এক দশক আগে মার্কিন শেয়ারবাজারে বিনিয়োগ করা ১০০ মিলিয়ন ওনের মূল্য ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ৩৪০ মিলিয়ন ওনে। একই সময়ে কোরিয়ার বাজারে সেই বিনিয়োগের মূল্য বেড়েছে মাত্র ১৬০ মিলিয়ন ওনে। এ ব্যবধানই দীর্ঘদিনের আলোচিত ‘কোরিয়া ডিসকাউন্ট’ সমস্যার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাজারসংশ্লিষ্টদের মতে, সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ সত্ত্বেও দীর্ঘমেয়াদি মূলধন আকৃষ্ট করা সম্ভব হয়নি। বরং এআই খাতে দ্রুত মুনাফার প্রত্যাশায় স্বল্পমেয়াদি বিনিয়োগ বেড়েছে। পাশাপাশি স্যামসাং ও এসকে হাইনিক্সের মতো একক শেয়ারভিত্তিক লিভারেজড ইটিএফ চালুর উদ্যোগও ফটকাভিত্তিক লেনদেনকে উৎসাহিত করেছে বলে মত দিয়েছেন তারা।

অর্থনীতিবিদদের ভাষ্য, দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর সংখ্যা না বাড়লে কোরিয়ান শেয়ারবাজারে অস্থিরতা কমানো কঠিন হবে। তাদের মতে, টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি এবং প্রাতিষ্ঠানিক মূলধন আকর্ষণে কার্যকর নীতি গ্রহণ না করলে আন্তর্জাতিক বাজারে কোরিয়ার ইক্যুইটি মার্কেটের প্রতিযোগিতা ও বিনিয়োগকারীদের আস্থা—দুটিই চাপে পড়তে পারে।

</body>
</html>

মার্জিন ঋণের নিয়মে বড় পরিবর্তনের পথে বিএসইসি, ব্যাংক ও বিমায় বাদ যেতে পারে পি/বি শর্ত
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

মার্জিন ঋণের নিয়মে বড় পরিবর্তনের পথে বিএসইসি, ব্যাংক ও বিমায় বাদ যেতে পারে পি/বি শর্ত

<time class="op-published" datetime="Tue, 11 Aug 2026 19:25:34 +0600">Tue, 11 Aug 2026 19:25:34 +0600</time>
<time class="op-modified" datetime="Tue, 11 Aug 2026 19:25:34 +0600">Tue, 11 Aug 2026 19:25:34 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

অর্থ-বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে মার্জিন ঋণের (Margin Loan) নিয়ম আরও নমনীয় করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, ব্যাংক ও সাধারণ বীমা কোম্পানির শেয়ারের ক্ষেত্রে প্রাইস-টু-বুক (P/B) অনুপাতের শর্ত তুলে দিয়ে প্রাইস-টু-আর্নিংস (P/E) অনুপাতকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, খসড়া নীতিমালায় সাধারণ কোম্পানির জন্য নির্ধারিত সর্বোচ্চ পি/ই অনুপাত ৩০ ...
অর্থ-বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে মার্জিন ঋণের (Margin Loan) নিয়ম আরও নমনীয় করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, ব্যাংক ও সাধারণ বীমা কোম্পানির শেয়ারের ক্ষেত্রে প্রাইস-টু-বুক (P/B) অনুপাতের শর্ত তুলে দিয়ে প্রাইস-টু-আর্নিংস (P/E) অনুপাতকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, খসড়া নীতিমালায় সাধারণ কোম্পানির জন্য নির্ধারিত সর্বোচ্চ পি/ই অনুপাত ৩০ থেকে বাড়িয়ে ৪০ করা হতে পারে। অর্থাৎ, কোনো কোম্পানির ট্রেইলিং পি/ই ৪০-এর মধ্যে থাকলে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে ওই শেয়ার মার্জিন ঋণের জন্য যোগ্য হবে।

খসড়া নীতিমালায় ব্যাংকের জন্য সর্বোচ্চ পি/বি ৩ এবং বীমা কোম্পানির জন্য পি/বি ১ নির্ধারণের প্রস্তাব ছিল। এ সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ দেওয়া যেত না। তবে বিনিয়োগকারীদের আপত্তির পর ব্যাংক ও সাধারণ বীমা খাতের ক্ষেত্রে এ শর্ত বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কমিশন। জীবন বীমা কোম্পানির ক্ষেত্রে আলাদা কাঠামো বহাল থাকতে পারে।

বাড়বে মার্জিন ঋণ দেওয়ার সক্ষমতা

প্রস্তাবিত সংশোধনীতে মার্জিন ফাইন্যান্সার—যেমন ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজারদের ঋণ দেওয়ার সক্ষমতাও বাড়ানো হচ্ছে। বর্তমানে নিজস্ব মূলধনের সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত মার্জিন ঋণ দেওয়া গেলেও নতুন নিয়মে তা পাঁচ গুণ পর্যন্ত করার প্রস্তাব রয়েছে।

এছাড়া মার্জিন ঋণ পাওয়ার জন্য ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকা থেকে কমিয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। যদিও সিইও ফোরাম এ সীমা ১০ লাখ টাকা করার সুপারিশ করেছে।

মার্জিন কল ও ফোর্সড সেলে বাড়বে নমনীয়তা

নতুন প্রস্তাবে বিনিয়োগকারীদের জন্য মার্জিন কল ও জোরপূর্বক শেয়ার বিক্রির (Forced Sale) নিয়মও শিথিল করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, বিনিয়োগকারীর ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নেমে গেলে প্রথমে সতর্কবার্তা দেওয়া হবে। তবে পূর্ব নোটিশ ছাড়াই শেয়ার বিক্রি করা যাবে শুধুমাত্র ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নেমে গেলে।

অন্যদিকে, খসড়া নীতিমালায় ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নামার পর তিন কার্যদিবসের মধ্যে সমন্বয় না হলে শেয়ার বিক্রির বিধান রাখা হয়েছিল।

কিছু শেয়ার থাকবে মার্জিনের বাইরে

প্রস্তাবিত নীতিমালায় আগের মতোই জেড, এন ও জি ক্যাটাগরির কোম্পানি, এসএমই বোর্ডের শেয়ার এবং এটিবি ও ওটিসি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত সিকিউরিটিজ মার্জিন ঋণের বাইরে থাকবে। শুধুমাত্র মূল মার্কেটের এ ও বি ক্যাটাগরির শেয়ার মার্জিন সুবিধার আওতায় আসবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, নতুন নিয়ম কার্যকর হলে বাজারে তারল্য ও লেনদেন বাড়তে পারে। তবে অতিরিক্ত ঋণনির্ভর বিনিয়োগ বাড়লে বাজারে অস্থিরতার সময় ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।

</body>
</html>

লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

<time class="op-published" datetime="Tue, 11 Aug 2026 17:32:43 +0600">Tue, 11 Aug 2026 17:32:43 +0600</time>
<time class="op-modified" datetime="Tue, 11 Aug 2026 17:32:43 +0600">Tue, 11 Aug 2026 17:32:43 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ৫.৮৮ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - পিপলস লিজিংয়ের ৫.০০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৪.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪.২১ শতাংশ, আমরা টেকনোলজির ৩.৯১ শতাশ, ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ৫.৮৮ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - পিপলস লিজিংয়ের ৫.০০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৪.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪.২১ শতাংশ, আমরা টেকনোলজির ৩.৯১ শতাশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৯০ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৩.৫৯ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৩.৩৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৩.০৬ শতাংশ ও ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.০৫ শতাংশ শেয়ার দর কমেছে।

</body>
</html>

গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
<!doctype html>
<html lang="en" prefix="op: http://media.facebook.com/op#">
<head>

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<meta property="op:markup_version" content="v1.0">
</head>
<body>

গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স

<time class="op-published" datetime="Tue, 11 Aug 2026 17:17:41 +0600">Tue, 11 Aug 2026 17:17:41 +0600</time>
<time class="op-modified" datetime="Tue, 11 Aug 2026 17:17:41 +0600">Tue, 11 Aug 2026 17:17:41 +0600</time>

arthobanizzo.com@gmail.com (arthobanizzo ডেস্ক)

অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৩০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

মঙ্গলবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইপিডিসি ফাইন্যান্সের ৮.৭২ শতাংশ, আইসিবি অগ্রণী ব্যাংক ওয়ানের ৬.৬৭ শতাংশ, সাউথ-ইস্ট ব্যাংকের ৬.৪২ শতাংশ, বিডি ল্যাম্পসের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক :   মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৩০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

মঙ্গলবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইপিডিসি ফাইন্যান্সের ৮.৭২ শতাংশ, আইসিবি অগ্রণী ব্যাংক ওয়ানের ৬.৬৭ শতাংশ, সাউথ-ইস্ট ব্যাংকের ৬.৪২ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.২৭ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.১০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৯০ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৫.৫২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৫.৪৩ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

</body>
</html>