এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
চলতি অর্থবছরে প্রায় ১২ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। একই সঙ্গে ব্যাংকটির শাখা নেটওয়ার্কে আরও ২০০ থেকে ২৫০টি নতুন শাখা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এসবিআইয়ের চেয়ারম্যান সিএস শেট্টি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, চলতি অর্থবছরে করণিক ও কর্মকর্তা—দুই পর্যায় মিলিয়ে ১১ হাজার থেকে ১২ হাজার কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে অবসর গ্রহণের সংখ্যা ও ব্যাংকের নতুন কর্মী চাহিদার ওপর ভিত্তি করে নিয়োগের সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে।
তিনি বলেন, অর্থবছরের শেষে মোট নিয়োগের সংখ্যা ১২ হাজারের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে।
শেট্টি জানান, গত অর্থবছরে এসবিআই তুলনামূলক বেশি কর্মী নিয়োগ করেছিল। বিশেষ করে তথ্যপ্রযুক্তি বিভাগে প্রায় ১ হাজার ৫০০ বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল। তবে চলতি বছর আইটি বিভাগে একই মাত্রায় নিয়োগের প্রয়োজন হবে না।
মার্চ ২০২৬ শেষে এসবিআইয়ের মোট কর্মীসংখ্যা ছিল ২ লাখ ৪৫ হাজারের বেশি। ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ওই বছর ৪ হাজার ৬৪০ জন কর্মকর্তা, ১৯ হাজার ৩৪০ জন সহযোগী কর্মী এবং ১ হাজার ৬৫৩ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে নিয়োগের সংখ্যা ছিল ২৫ হাজার ৬৩৩।
এদিকে কর্মী নিয়োগের পাশাপাশি শাখা নেটওয়ার্কও বাড়ানোর পরিকল্পনা করেছে এসবিআই। চেয়ারম্যানের মতে, ব্যাংকটির বড় নেটওয়ার্ক থাকা সত্ত্বেও নতুন গড়ে ওঠা আবাসিক এলাকা ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে এখনো ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর সুযোগ রয়েছে।
এ জন্য নতুন শাখা খোলার পাশাপাশি বিদ্যমান কিছু শাখার কার্যকারিতাও পর্যালোচনা করা হচ্ছে। সব মিলিয়ে প্রতিবছর ২০০ থেকে ২৫০টি করে শাখা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শেট্টি।
এনএসইর শেয়ার বিক্রির পরিকল্পনা
এদিকে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) প্রস্তাবিত ৩০ হাজার কোটি রুপির আইপিওতে অংশ নিয়ে নিজেদের কিছু শেয়ার বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছেন এসবিআই চেয়ারম্যান।
তিনি বলেন, এসবিআই ও তাদের সহযোগী প্রতিষ্ঠান এসবিআই ক্যাপিটাল মার্কেটস যৌথভাবে এনএসইর প্রায় ১ শতাংশ শেয়ার বিক্রি করতে পারে। এর মধ্যে এসবিআইয়ের অংশ থেকে ০.৬৫ শতাংশ এবং এসবিআই ক্যাপিটাল মার্কেটসের অংশ থেকে ০.৩৫ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব রয়েছে।
তবে এনএসইর অন্য কোনো অংশীদার শেয়ার বিক্রিতে অংশ নিলে এসবিআই গোষ্ঠীর বিক্রির পরিমাণ কমতে পারে। বর্তমানে এনএসইতে এসবিআইয়ের ৩.২৩ শতাংশ এবং এসবিআই ক্যাপিটাল মার্কেটসের ৪.৩৩ শতাংশ শেয়ার রয়েছে।
শেট্টি আরও জানিয়েছেন, নিকট ভবিষ্যতে অন্য কোনো সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহের পরিকল্পনা এসবিআইয়ের নেই।
পাঠকের মতামত:
- ব্রুকের ২০২ রানে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ে জিতল ভারত
- সতর্কবার্তা পেয়েও ঠেকাতে পারেনি এসবিআই : তথ্য ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের
- ১০০ মিনিটেই পূর্ণ সাবস্ক্রাইবড ৩০ হাজার কোটি রুপির আইপিও
- খেলাপি আদায়ে কৃষি ব্যাংকের অগ্রগতি, মুনাফার আশা আগামী বছর
- তুরাগ রক্ষায় বিশ্বব্যাংকের ১৮৪ কোটি টাকার ঋণ
- শ্রীপুর টাউনশিপ বন্ড: নিরীক্ষক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
- এসবিআইয়ের ৩.৭৫ লাখ গ্রাহকের তথ্য চুরি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন, সরছেন বিদেশীরা
- তোয়ালে পড়ে যাওয়ায় বোল্ড হয়েও আউট হলেন না বেনেট
- গোলকিপারদের ব্যালন ডি’অর জয়ের অপেক্ষা ৬৩ বছরের
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- হারের পর তামিমের বার্তা কঠোর পরিশ্রম ও দেশের প্রতিনিধিত্ব
- এক ইউরোতে মেসি–রোনালদোকে ভোট দেওয়ার সুযোগ
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- চার ব্রোকারেজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- উত্থান দিয়ে ৫ দিনের ছুটিতে শেয়ারবাজার
- ৬০ হাজার কোটি টাকার তহবিল বিতরণে ধীরগতি
- এজিএমের একদিন পরই ওয়ালটনের লভ্যাংশ বিতরণ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আবারও শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- অস্ত্রোপচার শেষে কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরার আশা মার্তিনেজের
- তদন্তের মধ্যেই মাঠে ফিরছেন রিজওয়ান
- আইপিওর টাকায় কড়াকড়ি করছে বিএসইসি
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ডিএসইতে লেনদেন ৪০০ কোটির নীচেই
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- লেনদেনের শীর্ষে সোনালী আঁশ
- তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে ৫ গুণ
- দুই দিনেই ২১০ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর
- টানা চার দিন ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ারবাজার
- ৩০ হাজার কোটি টাকার আইপিও আনছে মুকেশ আম্বানির জিয়ো
- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














