ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

চার ধাপে ৮৪ কোটি টাকার বীমাদাবি পরিশোধ, নতুন করে পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক

২০২৬ নভেম্বর ০৮ ০৮:১০:৪২
চার ধাপে ৮৪ কোটি টাকার বীমাদাবি পরিশোধ, নতুন করে পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বীমাদাবি পরিশোধের উদ্যোগের অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর চতুর্থ ধাপে ৫টি বীমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীকে ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এ উদ্যোগের মাধ্যমে চার ধাপে মোট ২২ হাজার ৩০ জন গ্রাহক ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমাদাবি পাবেন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ। সংস্থাটি বলছে, বীমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা, বৈধ বীমাদাবি নিষ্পত্তি এবং গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রোববারের চতুর্থ ধাপে সবচেয়ে বেশি টাকা পাবেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসিধারীরা। প্রতিষ্ঠানটির ১ হাজার ৭৪ জন গ্রাহককে দেওয়া হবে ৮ কোটি ৩৭ লাখ টাকা।

এ ছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ১৬৩ জন গ্রাহক পাবেন ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ জনকে দেওয়া হবে ৫ কোটি টাকা। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৪৪ জন পাবেন ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা। আর বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৪১ জন পলিসিধারী পাবেন ৭ লাখ টাকা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৫৪৯ জন গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়। দ্বিতীয় ধাপে ১৪ সেপ্টেম্বর ৫ হাজার ৮৬৮ জনকে দেওয়া হয় ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা। এরপর ৪ অক্টোবর তৃতীয় ধাপে ৭ হাজার ৬৪১ জন গ্রাহক পান ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা।

সব মিলিয়ে আগের তিন ধাপে ১৬ হাজার ৫৮ জন গ্রাহককে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছে। চতুর্থ ধাপের অর্থ বিতরণ সম্পন্ন হলে মোট গ্রাহকের সংখ্যা দাঁড়াবে ২২ হাজার ৩০ জনে। তাঁদের অনুকূলে পরিশোধিত অর্থের পরিমাণ হবে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকা।

আইডিআরএ জানিয়েছে, গ্রাহকের স্বার্থ সুরক্ষা, বীমাদাবি নিষ্পত্তি এবং বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত:

বীমা এর সর্বশেষ খবর

বীমা - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন