ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিন ধরে ফ্রিজ থাকা বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তে শেয়ারবাজারে লেনদেন ও তারল্য বাড়ার প্রত্যাশা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি মনে করছে, এসব হিসাব সচল হলে দীর্ঘদিন আটকে থাকা শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ তৈরি হবে। এতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি পুঁজিবাজারের প্রতি আস্থা ফেরাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডিবিএ।
গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ ও কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এ অবস্থায় দীর্ঘদিন ধরে এসব হিসাব বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা তাদের শেয়ার লেনদেনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২০ জুলাই বিএসইসির চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে ডিবিএর পক্ষ থেকে বলা হয়, কোনো আইনগত বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা কিংবা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাব পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংগঠনটির এ আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কমিশন হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডিবিএ মনে করে, বন্ধ বিও হিসাবগুলো সচল হলে দীর্ঘদিন আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের আওতায় আসবে। এতে বাজারে তারল্য প্রবাহ বাড়বে এবং লেনদেনের পরিমাণ বৃদ্ধির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে, যা পুঁজিবাজারের প্রতি তাঁদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।
সংগঠনটি আরও মনে করে, এ সিদ্ধান্তের ফলে বিশেষভাবে উপকৃত হবে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো। দীর্ঘদিন ধরে ঋণাত্মক ইকুইটি ও আটকে থাকা শেয়ারের কারণে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে যে আর্থিক ও বাণিজ্যিক সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে। শেয়ার লেনদেনের সুযোগ ফিরে এলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।
ডিবিএর মতে, পুঁজিবাজারের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও বাজারে তারল্য প্রবাহ বাড়ানো জরুরি। দীর্ঘদিন স্থগিত থাকা হিসাবগুলো পুনরায় সচল করার সিদ্ধান্ত এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সংগঠনটি ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ।
পাঠকের মতামত:
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
- ডারউইনের জয়ের পর জয়হীন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সিমন্স
- ফারহানের জার্সি অন্য কাউকে নিতে দেবেন না শ্রীলঙ্কার কোচ
- লুজারের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- জব্দ বিও হিসাব চালুর খবরে শেয়ারবাজারে উত্থান
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ
- ফার্মা এইডের ৩৫% লভ্যাংশ ঘোষনা
- কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্ত, লেনদেনে গতি ফেরার আশা
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২% লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা
- আরো তলানিতে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- ফিরে দেখা পর্দার স্মরণীয় ১৯ চরিত্র
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
- ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে সূচক
- গেইনারের শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- জিডিপিতে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ
- শেষ দুই ম্যাচে জয় নিউজিল্যান্ডের ভারতের সিরিজ জয়ের উৎসবেও স্বস্তি নেই
- মেহরবের প্রথম সেঞ্চুরি নাসুমের পাঁচ উইকেট
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- আনলিমা ইয়ার্নের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির ১% লভ্যাংশ ঘোষণা
- সোনালি আঁশের ১০% লভ্যাংশ ঘোষণা
- টানা দুই দিন কমল স্বর্ণের দাম
- ওয়ালটন প্লাজায় কিস্তির অর্থ উত্তোলন সুবিধা
- মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি
- হ্যালোইন সাজে রহস্যময় অপু বিশ্বাস, চেনাই দায়
- তিন বছরে ২৪২% রিটার্ন, নভেম্বরে লভ্যাংশের সিদ্ধান্ত
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- ক্যাপিটাল গেইনে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- বিনিয়োগকারীরা হারালো ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- Revised Price Sensitive Information of Mostafa metal
- সাপ্তাহিক লুজারের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
- লুজারের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- জব্দ বিও হিসাব চালুর খবরে শেয়ারবাজারে উত্থান
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ
- ফার্মা এইডের ৩৫% লভ্যাংশ ঘোষনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স














