ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি

২০২৬ নভেম্বর ০১ ০৮:৩৪:০৭
মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি

বিনোদন প্রতিবেদক : জন্মদিনের আয়োজন ও নতুন সিনেমার খবরের পর এবার মালয়েশিয়ায় গিয়ে আলোচনায় অভিনেত্রী পরীমনি। কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তোলা কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে তাঁর হাতে থাকা বোতলটি নিয়েই অনুসারীদের কৌতূহল।

ছবিতে জানালার পাশে বসে থাকতে দেখা যায় পরীমনিকে। তাঁর পরনে সোনালি ও হালকা বেইজ রঙের ফুলের নকশা করা জমকালো গাউন। পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে একটি বোতল ধরে আছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’।

বোতলটি কীসের, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। ছবির মন্তব্যে কেউ জানতে চেয়েছেন, হাতে থাকা বোতলটি কী; কেউ আবার মজা করে লিখেছেন, বোতলটি আসল, নাকি শুধু ছবির জন্য—তা নিয়ে তদন্ত চলছে।

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকে সাড়া পেয়েছেন পরীমনি। কেউ তাঁর সাজের প্রশংসা করেছেন, কেউ তুলনা করেছেন আগেকার রানিদের সঙ্গে।

সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের ‘সেপারেশন’ ওয়েব সিনেমার শুটিং করেছেন পরীমনি। জন্মদিনে তারেক রহমান পরিচালিত ‘ফারজানা’ সিনেমার কথাও জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন