ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা

২০২৬ অক্টোবর ১৩ ০৮:৪০:৫৬
মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা

নারীদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার যেন শেষ নেই। ওজন বাড়লে কটাক্ষ, আবার অতিরিক্ত রোগা হলেও সমালোচনা—এমন অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী রাধিকা মদন। সম্প্রতি সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়ায় কটাক্ষের শিকার হওয়া ক্যাটরিনা কইফের পাশে দাঁড়িয়ে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

এক সাক্ষাৎকারে রাধিকা জানান, বিভিন্ন সিনেমার চরিত্রের প্রয়োজনে তাঁকে একসময় ওজন বাড়াতে হয়েছে, আবার পরে তা কমানোর চেষ্টাও করেছেন। ২০১৮ সালে ‘পটাখা’ সিনেমার জন্য প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। এরপর ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার কাজের সময় ওজন কমাতে শুরু করেন। তখন তাঁকে শুনতে হয়েছিল, ‘এ তো খুব মোটা! নায়িকা হবে কী করে?’

এরপর একের পর এক সিনেমার শুটিংয়ের পাশাপাশি ওজন কমানোর চেষ্টা চালিয়ে যান রাধিকা। একপর্যায়ে অতিরিক্ত রোগা হয়ে পড়েন তিনি। এতে স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। শেষ পর্যন্ত কাজ থেকে বিরতি নিতে বাধ্য হন অভিনেত্রী। তাঁর ভাষায়, ক্রমাগত ওজন কমানো আর শুটিংয়ের চাপে শরীরে যেন হাড় ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না।

রাধিকা জানান, ওজন বেশি থাকলে তাঁকে মোটা বলা হতো। আবার ওজন কমানোর পর বলা হতো, তিনি প্রয়োজনের তুলনায় বেশি রোগা। অর্থাৎ, চেহারা বদলালেও মানুষের সমালোচনা থামেনি।

একসময় নিজের কাছেই প্রশ্ন করেন রাধিকা, অন্যকে খুশি করতে গিয়ে কেন নিজের শরীরের ওপর এত চাপ দিচ্ছেন? তিনি বুঝতে পারেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করার কোনো অর্থ নেই। এরপর নির্দিষ্ট ওজনের পেছনে না ছুটে সুস্থ থাকার ওপর গুরুত্ব দিতে শুরু করেন তিনি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন