ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের তথ্য নেই

২০২৬ নভেম্বর ২২ ১০:৫৭:৪৬
ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের তথ্য নেই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংকটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ডিএসই ২০২৬ সালের ১৭ নভেম্বর প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামের একটি অনলাইন সংবাদ বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চায়।

জবাবে ইসলামী ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মালিকানায় অংশ নিতে সরকারের বিনিয়োগের কোনো ইচ্ছা বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে তথ্য নেই। তবে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ ব্যাংকের কাছে এলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করে তা জানানো হবে।

এর মাধ্যমে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে প্রকাশিত খবরের সত্যতা সম্পর্কে ব্যাংকটি কোনো তথ্য থাকার কথা অস্বীকার করেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন